শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সবজির দাম কমলেও বাজারে স্বস্তি নেই, মাছ ও চালের দামেও চড়াভাব

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১ পড়া হয়েছে
সবজির দাম কমলেও বাজারে স্বস্তি নেই, মাছ ও চালের দামেও চড়াভাব

সবজির দাম কমলেও বাজারে স্বস্তি নেই, মাছ ও চালের দামেও চড়াভাব

রাজধানীর বাজারে সবজির দাম কিছুটা কমলেও এখনও বেশিরভাগ সবজির কেজি ৬০ থেকে ৮০ টাকার নিচে নামেনি। যদিও কয়েক সপ্তাহ আগের তুলনায় দাম খানিকটা কমেছে, তবুও ভোক্তারা এখনও স্বস্তি পাচ্ছেন না। অন্যদিকে, ব্রয়লার মুরগি, ডিম ও বেশিরভাগ মুদি পণ্যের দাম অপরিবর্তিত আছে। মাছ ও পেঁয়াজের দাম সামান্য কমলেও বাজারে চড়া ভাব বিরাজ করছে।

সবজির দাম কমলেও বাজারে স্বস্তি নেই, মাছ ও চালের দামেও চড়াভাব

সবজির দাম (প্রতি কেজি):

  • বেগুন: ৭০–৮০ টাকা

  • পটল: ৬০–৭০ টাকা

  • ঢেঁড়স: ৮০ টাকা

  • শসা: ৫০–৬০ টাকা

  • করলা: ৮০ টাকা

  • কাঁচা মরিচ: ২০০ টাকা

  • টমেটো: ১২০ টাকা

  • কচুর চরা: ৯০–১০০ টাকা

  • কাঁকরোল: ৮০ টাকা

  • পেঁয়াজ: ৬৫–৭০ টাকা (আগে ৭৫–৮০ টাকা)

সবচেয়ে সস্তায় পাওয়া যাচ্ছে আলু ও পেঁপে, যা কেজিপ্রতি ২৫–৩০ টাকায় বিক্রি হচ্ছে। তবে মহল্লাভেদে দাম আরও ৫ টাকা বেশি গুনতে হচ্ছে। বিক্রেতাদের দাবি, মৌসুম শেষ হওয়ায় বাজারে সবজির সরবরাহ কম, যার কারণে পাইকারিতে দাম বেশি এবং সেটি খুচরা বাজারেও প্রভাব ফেলছে।

মাছের বাজার:
চাষের মাছের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।

  • ইলিশ: ৭০০ গ্রামের এক হালি ৪,০০০ টাকা, বড় সাইজের ইলিশ ২,০০০–৩,০০০ টাকা পিস

  • মাঝারি মাছ (৪০০–৫০০ গ্রাম): কেজি ৮০০ টাকা

  • চাষের চিংড়ি: কেজি ৭৫০–৮০০ টাকা

  • নদীর চিংড়ি: কেজি ১,০০০–১,২০০ টাকা

  • চাষের রুই/কাতলা: কেজি ৩৫০–৪২০ টাকা

  • তেলাপিয়া: কেজি ২২০–২৬০ টাকা

  • পাঙ্গাশ: কেজি ২০০–২৫০ টাকা

মুরগি ও ডিম:

  • ব্রয়লার মুরগি: কেজি ১৭০–১৮০ টাকা

  • সোনালি মুরগি: কেজি ৩০০–৩২০ টাকা

  • ডিম (ডজন): ১৩৫–১৪০ টাকা

চালের বাজার:
ভারত থেকে আমদানি বাড়ায় চালের দামে কিছুটা স্বস্তি এসেছে।

  • নাজিরশাইল: কেজি ৮৪–৮৬ টাকা (আগে ৯০–৯২ টাকা)

  • মোটা পায়জাম/স্বর্ণা: কেজি ৫৬–৬০ টাকা (আগে ৬০–৬৫ টাকা)

  • মিনিকেট: কেজি ৭৮–৮৫ টাকা (অপরিবর্তিত)

চালের বিক্রেতারা বলছেন, ভারত থেকে বেশি আমদানি হলে দাম আরও কমতে পারে। তবে দেশি মিনিকেট চালের দাম আগের মতোই রয়ে গেছে। মোকামে প্রতি বস্তায় ১০০–১২০ টাকা পর্যন্ত কমেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024