শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এইচ-ওয়ান বি ভিসা ফি বৃদ্ধি: ভারতীয় কর্মীদের ওপর প্রভাব সবচেয়ে বেশি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৫ পড়া হয়েছে
এইচ-ওয়ান বি ভিসা ফি বৃদ্ধি: ভারতীয় কর্মীদের ওপর প্রভাব সবচেয়ে বেশি

এইচ-ওয়ান বি ভিসা ফি বৃদ্ধি: ভারতীয় কর্মীদের ওপর প্রভাব সবচেয়ে বেশি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এইচ-ওয়ান বি ভিসা ফি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এই ভিসা কর্মসূচির মাধ্যমে মার্কিন কোম্পানিগুলো অস্থায়ীভাবে দক্ষ বিদেশি কর্মী নিয়োগ করে থাকে। ২০০৪ সাল থেকে কার্যকর এই কর্মসূচি প্রতি বছর ৮৫ হাজার বিদেশি কর্মীকে যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি দেয়।

বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, প্রকৌশলবিদ্যা ও ব্যবসায় প্রশাসনের মতো খাতে দক্ষ কর্মীদের নিয়োগের জন্য এই ভিসা ব্যবহৃত হয়। অ্যামাজন, মাইক্রোসফট, মেটা, অ্যাপল ও গুগলের মতো বহুজাতিক প্রতিষ্ঠান এই কর্মসূচির প্রধান সুবিধাভোগী।

এতদিন ভিসার জন্য বছরে ১,৫০০ ডলার ফি দেওয়া হতো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই ফি বৃদ্ধি পেয়ে ১ লাখ ডলার হয়েছে। মার্কিন পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী, ২০০০ সালের তুলনায় ২০১৯ সালে এইচ-ওয়ান বি ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে বিদেশি বিজ্ঞান ও প্রযুক্তিকর্মীদের সংখ্যা ৪৪.৫ শতাংশ বেড়ে প্রায় ২৫ লাখে পৌঁছেছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে STEM (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) কর্মীদের মধ্যে ৭১% ভারতীয়, ১১.৭% চীনা এবং ১৮.৩% অন্যান্য দেশের নাগরিক। এরা প্রধানত অ্যামাজন, মাইক্রোসফট, মেটা ও গুগলের মতো কোম্পানিতে কাজ করছেন। প্রতিবছর তথ্যপ্রযুক্তি খাতে ভারতীয় দক্ষ কর্মীদের আগমন অন্য কোনো দেশের তুলনায় বেশি।

যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, “এই ভিসা ফি বৃদ্ধি বড় কোম্পানিগুলোর জন্য ধাক্কা হলেও আমরা শিক্ষিত ও দক্ষ মার্কিনদের চাকরি নিশ্চিত করতে চাই। তারা চাইলে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়োগ দিতে পারেন অথবা মার্কিন নাগরিকদের প্রশিক্ষিত করে নিতে পারেন।”

বর্তমানে অ্যামাজন, মাইক্রোসফট, মেটা ও গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠান এই সিদ্ধান্তের বিষয়ে মন্তব্য দেয়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024