শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এখন সিটি ব্যাংকের ডিজিটাল অ্যাপে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৩ পড়া হয়েছে
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এখন সিটি ব্যাংকের ডিজিটাল অ্যাপে

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এখন সিটি ব্যাংকের ডিজিটাল অ্যাপে

ডিজিটাল ব্যাংকিং সেবায় নতুন মাত্রা যোগ করেছে সিটি ব্যাংক। এখন থেকে গ্রাহকেরা ব্যাংকটির নিজস্ব অ্যাপ ‘সিটি টাচ’ এর মাধ্যমে সরাসরি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বিভিন্ন পলিসি কিনতে পারবেন।

এই ফিচারের মাধ্যমে গ্রাহকেরা যেকোনো সময়, যেকোনো স্থান থেকে পলিসি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, তাৎক্ষণিকভাবে ইন্স্যুরেন্স পলিসি ক্রয় করতে পারবেন এবং অনলাইনে ক্লেইম জমাও দিতে পারবেন। ব্যাংকিং ও ইন্স্যুরেন্সকে একত্রিত করার এই উদ্যোগ গ্রাহকদের আর্থিক নিরাপত্তা ও সেবা আরও সহজ করে তুলবে বলে আশা করা হচ্ছে।

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী শেখ রকিবুল করিম এফসিএ বলেন, “ইন্স্যুরেন্সকে সবার জন্য সহজলভ্য করা একটি বড় চ্যালেঞ্জ। তবে আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে আমরা ঝামেলামুক্ত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই অংশীদারিত্ব গ্রাহকদের জন্য অনলাইনে ইন্স্যুরেন্স সেবা আরও সহজ করে তুলেছে।”

অন্যদিকে সিটি ব্যাংকের ডিএমডি ও হেড অব রিটেল ব্যাংকিং মোঃ অরূপ হায়দার বলেন, “আমরাই দেশে প্রথম ব্যাংক যারা ব্যাংকান্সুরেন্স চালু করেছি। তাই ডিজিটাল ব্যাংকিং অ্যাপে সরাসরি বীমা সেবা সংযুক্ত করাও আমাদের স্বাভাবিক অগ্রগতি। এই ফিচারের মাধ্যমে গ্রাহকেরা আরও বিস্তৃত আর্থিক সমাধান এক প্ল্যাটফর্মে পাচ্ছেন।”

গার্ডিয়ান লাইফ সব সময়ই গ্রাহকের কাছে বীমা সেবা সহজলভ্য ও স্বচ্ছ করার লক্ষ্যে কাজ করে আসছে। ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে তাদের এই যাত্রা আরও বিস্তৃত হয়েছে। এর ফলে বাংলাদেশের ডিজিটাল ইন্স্যুরেন্স খাতে গার্ডিয়ানের নেতৃত্ব আরও সুসংহত হলো।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024