শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

গ্লোবাল এসএমই ফাইন্যান্স অ্যাওয়ার্ডস ২০২৫ জিতল ব্র্যাক ব্যাংক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৩ পড়া হয়েছে
গ্লোবাল এসএমই ফাইন্যান্স অ্যাওয়ার্ডস ২০২৫ জিতল ব্র্যাক ব্যাংক

গ্লোবাল এসএমই ফাইন্যান্স অ্যাওয়ার্ডস ২০২৫ জিতল ব্র্যাক ব্যাংক

গ্লোবাল এসএমই ফাইন্যান্স অ্যাওয়ার্ডস ২০২৫’-এ এশিয়ার সাসটেইনেবল এসএমই ফাইন্যান্সিয়ার অব দ্য ইয়ার সম্মাননা অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। ১৫ সেপ্টেম্বর ২০২৫ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আয়োজিত এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন পুরস্কারটি গ্রহণ করেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক ব্যাংক বিষয়টি নিশ্চিত করে জানায়, ওয়াশ (পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি) ফাইন্যান্সিং প্রোগ্রাম বাস্তবায়নের জন্য এই স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি। উন্নয়ন সহযোগী ওয়াটার.অর্গ-এর সহায়তায় মাত্র এক বছরের মধ্যে ব্র্যাক ব্যাংক একটি শক্তিশালী ওয়াশ পোর্টফোলিও গড়ে তুলেছে। এর মাধ্যমে সাড়ে ৩ লাখের বেশি মানুষের জন্য উন্নত স্যানিটেশন সুবিধা এবং ৮ লাখের বেশি মানুষের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত হয়েছে।

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “এই সম্মাননা আমাদের উদ্ভাবনী এসএমই ফাইন্যান্সিং মডেলের সাফল্যকে তুলে ধরে। আমরা ভবিষ্যতেও এমন টেকসই উদ্যোগে বিনিয়োগ করব, যা অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করে সমাজকে এগিয়ে নিয়ে যাবে।”

ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের অধীন এসএমই ফাইন্যান্স ফোরামের আয়োজনে এবং জি-২০ গ্লোবাল পার্টনারশিপ ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন (জিপিএফআই)-এর অফিসিয়াল ইভেন্ট হিসেবে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিশেষ অবদান রাখা প্রতিষ্ঠানগুলোকে বিশ্বব্যাপী এই পুরস্কার দেওয়া হয়ে থাকে।

বিশ্বব্যাপী শতাধিক আবেদন থেকে ৫০টি প্রতিষ্ঠানকে শর্টলিস্ট করা হয়েছিল। এর মধ্যে বাংলাদেশ থেকে তিনটি প্রতিষ্ঠান মনোনয়ন পায় এবং শেষ পর্যন্ত এশিয়া অঞ্চলের সেরা হিসেবে ব্র্যাক ব্যাংকই বিজয়ী হয়। এ অর্জন ব্র্যাক ব্যাংকের বৈশ্বিক নেতৃত্বকে আরও সুদৃঢ় করেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024