শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

পল্লী সঞ্চয় ব্যাংক রংপুর বিভাগ: বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও পুরস্কার বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ পড়া হয়েছে
পল্লী সঞ্চয় ব্যাংক রংপুর বিভাগ: বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও পুরস্কার বিতরণ

পল্লী সঞ্চয় ব্যাংক রংপুর বিভাগ: বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও পুরস্কার বিতরণ

রংপুর বিভাগে পল্লী সঞ্চয় ব্যাংকের শাখাগুলোর ২০২৪-২৫ অর্থবছরের পারফরম্যান্স মূল্যায়ন, ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায়িক কর্মপরিকল্পনা গ্রহণ এবং ২০২৩-২৪ অর্থবছরের পারফরম্যান্স ভিত্তিক মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহমূলক পুরস্কার প্রদানের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রায়ান’স হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, রংপুরে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরে আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক আলা উদ্দিন। বোর্ড সচিব মুহাম্মদ আলী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সম্মেলনে রংপুর বিভাগের সকল শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং ২০২৩-২৪ অর্থবছরের পারফরম্যান্স ভিত্তিক পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পরিচালক নুরে আলম তালুকদার রংপুর বিভাগের ব্যাংকের সার্বিক অবস্থা পর্যালোচনা করেন, অংশগ্রহণকারীদের মতামত শোনেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

মহাব্যবস্থাপক আলা উদ্দিনও পর্যালোচনায় অংশ নিয়ে মূল্যবান পরামর্শ দেন। আলোচনা পর্ব শেষে পরিচালক নুরে আলম তালুকদার বিভাগের শ্রেষ্ঠ পারফরম্যান্সকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, যা মাঠপর্যায়ের কর্মীদের উৎসাহ ও প্রেরণা জোগায়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024