শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ওয়ালটন সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড অর্জন করলো টানা তিনবার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ পড়া হয়েছে
ওয়ালটন সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড অর্জন করলো টানা তিনবার

ওয়ালটন সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড অর্জন করলো টানা তিনবার

ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স শিল্পে অসাধারণ সাফল্যের স্বীকৃতিতে ওয়ালটন সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড অর্জন করেছে টানা তৃতীয়বার। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য ও সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করায় বাংলাদেশী এই গ্লোবাল ব্র্যান্ডকে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্যের ক্ষেত্রে শীর্ষস্থান ধরে রাখায় এ স্বীকৃতি দেয়া হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) ওয়ালটন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। লন্ডনভিত্তিক সুপারব্র্যান্ডস ওয়ার্ল্ডওয়াইডের প্রতিনিধি সংস্থা ‘সুপারব্র্যান্ডস বাংলাদেশ’ ২০২৫-২৬ সালের জন্য ওয়ালটনকে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স ক্যাটাগরিতে সম্মাননা দিয়েছে।

এর মাধ্যমে ওয়ালটন ছয় বছরের জন্য টানা তিনবার আন্তর্জাতিক সুপারব্র্যান্ডস সম্মাননা অর্জন করেছে। এর আগের দুটি স্বীকৃতি ছিল ২০২০-২১ ও ২০২৩-২৪ সালের জন্য। শনিবার (২০ সেপ্টেম্বর, ২০২৫) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫-২৬ গালা ইভেন্টে ওয়ালটনকে ট্রফি ও সনদ প্রদান করা হয়। ট্রফি গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম।

ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মফিজুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর আঞ্জুম এবং চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

টানা তিনবার আন্তর্জাতিক সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড অর্জনের প্রতিক্রিয়ায় ওয়ালটনের ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম বলেন, “৬ বছর ধরে ক্রেতা, শুভাকাঙ্খী ও বিনিয়োগকারীদের আস্থা, ভালোবাসা ও সমর্থনের ফলে এই মর্যাদা অর্জন সম্ভব হয়েছে। এটি ওয়ালটনকে বৈশ্বিক শীর্ষ ব্র্যান্ডে পরিণত করার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”

ওয়ালটন হেডকোয়ার্টার্স গাজীপুর চন্দ্রায় বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও মেশিনারিজ স্থাপনের মাধ্যমে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ইলেকট্রনিক্স ও হাই-টেক পণ্য উৎপাদন শিল্প হিসেবে প্রতিষ্ঠিত। এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার ৫০টিরও বেশি দেশে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত পণ্য রপ্তানি করে ওয়ালটন বৈশ্বিক বাজারেও শক্ত অবস্থান তৈরি করছে।

ওয়ালটন সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড অর্জনের ফলে আন্তর্জাতিক বাজারে উদ্ভাবনী, টেকসই ও পরিবেশবান্ধব পণ্য প্রদানের পাশাপাশি বিশ্বের নতুন বাজারে ব্র্যান্ড সম্প্রসারণ আরও গতিশীল হবে বলে ওয়ালটন কর্তৃপক্ষের প্রত্যাশা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024