শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ডিএসই সূচক পতন: সপ্তাহের প্রথম দিনেই বড় ধস শেয়ারে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৭ পড়া হয়েছে
ডিএসই সূচক পতন: সপ্তাহের প্রথম দিনেই বড় ধস শেয়ারে

ডিএসই সূচক পতন: সপ্তাহের প্রথম দিনেই বড় ধস শেয়ারে

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২১ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষ হয়েছে সূচকের বড় ধরনের পতনের মধ্য দিয়ে। দিনভর লেনদেনে ৩০৭ কোম্পানির শেয়ারদর কমে যায়, যেখানে মাত্র ৩৯টি কোম্পানির শেয়ারদর বেড়েছে এবং ৫০টির দর স্থিতিশীল ছিল।

ডিএসই সূত্র জানায়, এদিন প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৮ দশমিক ০৮ পয়েন্ট কমে নেমে আসে ৫ হাজার ৩৮১ পয়েন্টে। পাশাপাশি অপর সূচক ‘ডিএসইএস’ ১৯ দশমিক ২৪ পয়েন্ট কমে দাঁড়ায় ১ হাজার ১৫৮ পয়েন্টে এবং ‘ডিএস-৩০’ সূচক ২৩ দশমিক ৭০ পয়েন্ট কমে ২ হাজার ৮৩ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেনের পরিমাণও আগের কার্যদিবসের তুলনায় কমেছে। আজ ডিএসইতে মোট ৬২১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়, যা আগের কার্যদিবসের ৬৫৪ কোটি ৭২ লাখ টাকার চেয়ে প্রায় ৩৩ কোটি টাকা কম।

পুঁজিবাজার সংশ্লিষ্টরা মনে করছেন, বিনিয়োগকারীদের আস্থাহীনতা এবং বিভিন্ন খাতের শেয়ারদরে অস্থিরতার কারণে সূচক ও লেনদেন উভয় ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024