শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সাইফুজ্জামান চৌধুরীর অর্থপাচার: দুদকের জব্দ ২৩ বস্তা আলামত, নতুন বিদেশি সম্পদের সন্ধান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৩ পড়া হয়েছে
সাইফুজ্জামান চৌধুরীর অর্থপাচার: দুদকের জব্দ ২৩ বস্তা আলামত, নতুন বিদেশি সম্পদের সন্ধান

সাইফুজ্জামান চৌধুরীর অর্থপাচার: দুদকের জব্দ ২৩ বস্তা আলামত, নতুন বিদেশি সম্পদের সন্ধান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এর বিদেশে সম্পদ অর্জন ও অর্থপাচারের সঙ্গে জড়িত দুই ঘনিষ্ঠ সহযোগী উৎপল পাল ও আব্দুল আজিজ রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে ২৩ বস্তা আলামত জব্দ করেছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) ভোর রাত ৪টার দিকে দুদকের উপ-পরিচালক মশিউর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের উপস্থিতিতে উদ্ধার হওয়া এসব বস্তায় বিদেশি সম্পদ, বিল পরিশোধের নথি, ভাড়া আদায়ের রেকর্ডসহ বিপুল পরিমাণ প্রমাণ পাওয়া গেছে।

বিদেশে সম্পদের প্রমাণ

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, সাবেক মন্ত্রীর মালিকানাধীন আরামিট গ্রুপের বিভিন্ন রেকর্ডপত্র লুকানোর চেষ্টা করা হচ্ছিল। তার স্ত্রী রুকমিলা জামানের ব্যক্তিগত ড্রাইভার ইলিয়াস তালুকদার এসব নথি নিজের বাড়িতে লুকিয়ে রাখেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

প্রাথমিকভাবে পর্যালোচনায় দেখা যায়, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে পূর্বে শনাক্ত করা ৫৮২টি সম্পদের বাইরে আরও নতুন সম্পদের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও কম্বোডিয়ায় কেনা সম্পদের নথিও উদ্ধার হয়েছে।

এ ছাড়া দেশে-বিদেশে কেনা বাড়ি, ভাড়ার আয়, মেইনটেন্যান্স খরচসহ বিপুল আর্থিক লেনদেনের তথ্য এসব ডকুমেন্টসে পাওয়া গেছে।

মানিলন্ডারিংয়ের তথ্য

দুদকের উপ-পরিচালক মশিউর রহমান জানান, উদ্ধার হওয়া রেকর্ডপত্রে সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে মুদ্রা পাচার তথা মানিলন্ডারিংয়ের শক্ত প্রমাণ রয়েছে।

তিনি আরও বলেন, বিপুল সংখ্যক এসব নথি যাচাই করতে সময় প্রয়োজন। দুদকের অনুসন্ধান টাস্কফোর্স ধাপে ধাপে ২৩ বস্তার ডকুমেন্টস পরীক্ষা করে চূড়ান্ত তথ্য উপস্থাপন করবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024