শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আজমেরী হক বাঁধন সাইবার বুলিংয়ের শিকার, নিজেকে ‘নাগিন’ বলে অভিহিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭০ পড়া হয়েছে
অভিনেত্রী আজমেরী হক বাঁধন সোশ্যাল মিডিয়ায় ‘নাগিন’ হিসেবে পরিচিতি

আজমেরী হক বাঁধন সাইবার বুলিংয়ের শিকার, নিজেকে ‘নাগিন’ বলে অভিহিত

জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন নাটক, মডেলিং ও সিনেমার মাধ্যমে একের পর এক চমক দিয়ে দর্শকদের নজর কেড়েছেন। দেশের সীমা পেরিয়ে তিনি বলিউডেও অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন। এছাড়াও, কান চলচ্চিত্র উৎসবেও প্রশংসা কুড়িয়েছেন বাঁধন।

ছাত্র আন্দোলনের শুরু থেকেই বাঁধন সামাজিক ও রাজনৈতিক বিষয়ে সরব ছিলেন। শিক্ষার্থীদের সঙ্গে একমত প্রকাশ ও সাধারণ মানুষের পক্ষে কথা বলার কারণে তিনি সোশ্যাল মিডিয়াতে সক্রিয়।

গত মার্চ মাসের শেষ দিকে নেটিজেনদের একাংশ তাকে ভারতীয় গয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ট বলে দাবি করেন। সে সময় হতাশা প্রকাশ করে বাঁধন একটি পোস্টে লিখেছিলেন, “আবারও ‘র’ এজেন্ট হয়ে গেলাম — কী দারুণ এক যাত্রা!”

এবার নতুন করে সাইবার বুলিংয়ের কবলে পড়েছেন বাঁধন। তিনি সোমবার (২২ সেপ্টেম্বর) ফেসবুক পোস্টে লিখেছেন, “আমি জীবনের সবচেয়ে ভালো সময়গুলো কাটাচ্ছি (বিস্তারিত পরে বলব)। আমাকে গালি দেওয়ার শব্দভাণ্ডার আপগ্রেড হয়েছে — এখন নতুন শব্দ হলো ‘নাগিন’!”

অভিনেত্রী আজমেরী হক বাঁধন সোশ্যাল মিডিয়ায় ‘নাগিন’ হিসেবে পরিচিতি

তিনি আরও যোগ করেন, মানুষ তাকে নানা নাম দিয়ে ডেকেছে। কিন্তু এই নামটি একদম নতুন এবং সত্যি বলতে, ‘নাগিন’ নামটি খুব পছন্দ হয়েছে। শেষ মন্তব্যে তিনি হাস্যরসাত্মকভাবে লিখেছেন, “সবাই রাস্তা খালি করুন, শহরে নাগিন আজমেরী হক।”

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024