দারাজ বাংলাদেশ লিমিটেড জনবল সম্প্রসারণের জন্য ‘অপারেটর’ পদে ১,০০০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে বিডি জবসের ওয়েবসাইট থেকে আগামী ১৯ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের বিবরণ:
পদের নাম: অপারেটর
জনবল সংখ্যা: ১,০০০ জন
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিস ভিত্তিক
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়
বয়সসীমা: ১৮–৪০ বছর
কর্মস্থল: তেজগাঁও, ঢাকা
কাজ ও দায়িত্ব:
দারাজের পণ্যগুলো এরিয়া অনুযায়ী সাজানো
পণ্যগুলোতে বারকোড স্ক্যান করা
ফিজিক্যালি পণ্য প্রসেস করা
বেতন ও সুযোগ-সুবিধা:
বেতন: ১০,০০০ টাকা
হাজিরা বোনাস: ১,৫০০ টাকা
ওভারটাইম সুবিধা
রোস্টারভিত্তিক সাপ্তাহিক ১ দিনের ছুটি
দারাজ বাংলাদেশ লিমিটেড এই পদে যোগ্য, দায়িত্বশীল এবং পরিশ্রমী প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করছে।