শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এয়ারটেল গেমিং এরেনা: বাংলাদেশে জাতীয় ইস্পোর্টস টুর্নামেন্ট ও পাবজি মোবাইল অংশীদারিত্ব

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৮ পড়া হয়েছে
এয়ারটেল গেমিং এরেনা: বাংলাদেশে জাতীয় ইস্পোর্টস টুর্নামেন্ট ও পাবজি মোবাইল অংশীদারিত্ব

এয়ারটেল গেমিং এরেনা: বাংলাদেশে জাতীয় ইস্পোর্টস টুর্নামেন্ট ও পাবজি মোবাইল অংশীদারিত্ব

দেশের দ্রুত বর্ধনশীল ইস্পোর্টস কমিউনিটিকে আরও সুসংগঠিত ও উজ্জীবিত করার লক্ষ্যে জাতীয় পর্যায়ের ইস্পোর্টস টুর্নামেন্ট ‘এয়ারটেল গেমিং এরেনা’ চালুর ঘোষণা দিয়েছে রবি আজিয়াটা পিএলসি’র ব্র্যান্ড এয়ারটেল। একই সঙ্গে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইল-এর সাথে কৌশলগত অংশীদারিত্বও করেছে প্রতিষ্ঠানটি।

সোমবার রাজধানীর রবি করপোরেট অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এয়ারটেল জানিয়েছে, ইস্পোর্টস আর শুধু বিনোদন বা শখ নয়, বরং তরুণদের জন্য প্রতিযোগিতামূলক একটি নতুন দিগন্ত। আর সেই বাস্তবতাকে গুরুত্ব দিয়েই এয়ারটেল দেশের গেমিং কমিউনিটিকে একটি আনুষ্ঠানিক প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্মে নিয়ে আসছে।

‘এয়ারটেল গেমিং এরেনা’ হবে তরুণ প্রতিভাদের জন্য জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করার সুযোগ। খেলোয়াড়রা এখানে নিজেদের দক্ষতা প্রদর্শন করতে পারবেন এবং গড়ে উঠতে পারবেন দেশের পরবর্তী প্রজন্মের ইস্পোর্টস চ্যাম্পিয়ন হিসেবে।

পাবজি মোবাইল-এর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের ফলে এয়ারটেল ব্যবহারকারীরা পাবেন বিশেষ ইভেন্ট, এক্সক্লুসিভ ইন-গেম অভিজ্ঞতা ও নানা চমকপ্রদ সুবিধা। যা দেশের গেমিং ইকোসিস্টেমে এয়ারটেলকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।

রবি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, “বর্তমান প্রজন্মের তরুণ সমাজের কাছে ইস্পোর্টস অত্যন্ত জনপ্রিয়। এ কারণেই আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি। শুধুমাত্র প্রতিযোগিতা নয়, বরং এয়ারটেল গড়ে তুলছে আগামী দিনের ইস্পোর্টস চ্যাম্পিয়নদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম।”

এছাড়া সংবাদ সম্মেলনে এয়ারটেলের পূর্ববর্তী গেমিং উদ্যোগগুলোর সফলতার গল্প তুলে ধরা হয়। ব্র্যান্ডটির মতে, এটি কেবল একটি ইভেন্ট নয়, বরং তরুণদের ডিজিটাল লাইফস্টাইলকে সমর্থন করার ধারাবাহিক যাত্রারই অংশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অব এয়ারটেল মার্কেটিং সৌরভ প্রকাশ খারে, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনের অ্যাসোসিয়েট ডিরেক্টর তাহাসিনা রাফা, ব্র্যান্ড স্ট্র্যাটেজি ও এটিএল বিভাগের জেনারেল ম্যানেজার জাইমা তাহসীন এবং ই-স্পোর্টস ও গেমিং বিভাগের জেনারেল ম্যানেজার শেখ ফাত্তাহ আহমেদ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024