শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

গাজী পাম্পস্ এন্ড মটরস্ পেলো সুপারব্র্যান্ডস সম্মাননা, পাম্প ও মটর খাতে শীর্ষে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২০ পড়া হয়েছে
গাজী পাম্পস্ এন্ড মটরস্ পেলো সুপারব্র্যান্ডস সম্মাননা, পাম্প ও মটর খাতে শীর্ষে

গাজী পাম্পস্ এন্ড মটরস্ পেলো সুপারব্র্যান্ডস সম্মাননা, পাম্প ও মটর খাতে শীর্ষে

বাংলাদেশের পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং শিল্পখাতে সেবা প্রদানে দীর্ঘদিন ধরে শীর্ষস্থান ধরে রেখেছে গাজী পাম্পস্ এন্ড মটরস্। আস্থা, নির্ভরযোগ্যতা, উৎকৃষ্ট মান ও দ্রুত বিক্রয়োত্তর সেবার প্রতীক হিসেবে প্রতিষ্ঠানটি প্রায় ২৫ বছর ধরে দেশের উন্নয়নে রাখছে গুরুত্বপূর্ণ অবদান।

গাজী পাম্পস্ এন্ড মটরস্ যাত্রা শুরু করেছিল সবার জন্য নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে। আজ তা কৃষি, শিল্প ও গৃহস্থালী সেক্টরে সর্বাধিক নির্ভরযোগ্য ব্র্যান্ডে পরিণত হয়েছে। বর্তমানে বাংলাদেশের পাম্প ও মটর বাজারের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২০০০+ কোটি টাকায়, যেখানে শীর্ষস্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে পণ্যের গুণগতমান ও সেবা নিশ্চিত করায় ব্যবহারকারীদের আস্থা অর্জন করেছে। দেশের ৬৪ জেলায় বিস্তৃত বিক্রয় ও বিপণন নেটওয়ার্ক, সার্ভিস সেন্টার এবং নিবেদিত কর্মীরা প্রতিনিয়ত গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করছে। সরকারি-বেসরকারি সংস্থা থেকে শুরু করে কৃষক ও বিভিন্ন শিল্প খাতেও গাজী পাম্পস্ এন্ড মটরস্ শীর্ষ পছন্দ।

এটি পিডব্লিউডি (PWD), ডিপিএইচই (DPHE), বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর তালিকাভুক্ত সরবরাহকারী হিসেবে কাজ করছে। পাশাপাশি কৃষকরা সেচের জন্য এবং শিল্পপ্রতিষ্ঠানগুলো জরুরি সরবরাহের জন্য গাজীর উপর নির্ভর করছে।

গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি নিয়মিত নতুন প্রযুক্তি সংযোজন করে গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য উদ্ভাবন করছে। সততা, প্রতিশ্রুতি ও পেশাদারিত্বের মাধ্যমে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তুলেছে প্রতিষ্ঠানটি গ্রাহক ও কর্মীদের সঙ্গে।

প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার মোঃ আশরাফ উদ্দিন বলেন, “আমরা শুধু পণ্য বিক্রি করি না, বরং গ্রাহকের আস্থা ও দীর্ঘমেয়াদি সম্পর্ককে অগ্রাধিকার দিই। টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের মাধ্যমে আমরা প্রতিনিয়ত বাজারের পরিবর্তিত চাহিদার সঙ্গে মানিয়ে চলছি।”

এরই ধারাবাহিকতায় কৃষি, শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে টানা দ্বিতীয়বারের মতো ‘Superbrands’ সম্মাননা অর্জন করেছে গাজী পাম্পস্ এন্ড মটরস্। সম্প্রতি হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024