দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার (২৩ সেপ্টেম্বর) লেনদেন চলছে সূচক পতনের মধ্যে দিয়ে। তবে সূচক কমলেও বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে জানা যায়, লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩২৮ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস ২ দশমিক ৩০ পয়েন্ট কমে ১ হাজার ১৪৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৪ দশমিক ২১ পয়েন্ট কমে নেমে গেছে ২ হাজার ৬৭ পয়েন্টে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৫০ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এসময় লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬৫টির শেয়ারদর বেড়েছে, ১২৯টির শেয়ারদর কমেছে এবং ৯২টির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।