বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড সম্প্রতি ২৭টি শূন্য পদে যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে। ২২ সেপ্টেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে। আগের বিজ্ঞপ্তি অনুযায়ী ১৭ সেপ্টেম্বর একটি পদে ৪৬ জনকে নিয়োগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল।
জুনিয়র স্টোর ইন্সপেকশন অফিসার – ৩টি পদ, বেতন: ২২,৫০০–৫৪,২৯০ টাকা
অপারেশনস অ্যাসিস্ট্যান্ট (এফওডিসিসি) – ২টি পদ, বেতন: ১৫,৯০০–৩৮,৪০০ টাকা
প্রভিশনিং কন্ট্রোল অ্যাসিস্ট্যান্ট – ১টি পদ, বেতন: ১২,৫০০–৩০,২৩০ টাকা
জুনিয়র টেইলর কাম আপহোলস্টার – ১টি পদ, বেতন: ১২,৫০০–৩০,২৩০ টাকা
প্রেস অ্যাসিস্ট্যান্ট – ৩টি পদ, বেতন: ১২,৫০০–৩০,২৩০ টাকা
জুনিয়র ফটোগ্রাফার – ১টি পদ, বেতন: ১২,৫০০–৩০,২৩০ টাকা
শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট (এমটি) – ৫টি পদ, বেতন: ১২,৫০০–৩০,২৩০ টাকা
ইনচার্জ স্যাম্পল সেকশন – ১টি পদ, বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা
জুনিয়র মেকানিক (এমটি) – ৬টি পদ, বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা
জুনিয়র স্টোর কিপার (এমটি) – ১টি পদ, বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা
জুনিয়র মাইলেজ রেকর্ড অ্যাসিস্ট্যান্ট (এমটি) – ২টি পদ, বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা
জুনিয়র আপহোলস্টার (এমটি) – ১টি পদ, বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: পদভেদে ভিন্ন। বিস্তারিত জানতে হবে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে।
আবেদনের বয়সসীমা: ২৩-৯-২০২৫ তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আগ্রহী প্রার্থীরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমা শুরু: ২৩-৯-২০২৫, সকাল ১০টা
অনলাইনে আবেদনপত্র শেষ সময়: ২২-১০-২০২৫, বিকেল ৫টা
ফি জমাদানের সময়সীমা: অনলাইন আবেদনপত্র সাবমিটের ৭২ ঘণ্টার মধ্যে
১ ও ২ নম্বর পদের জন্য: ৫৫৮/- টাকা (অফেরতযোগ্য)
৩ থেকে ৭ নম্বর পদের জন্য: ৩৩৫/- টাকা (অফেরতযোগ্য)
৮ থেকে ১২ নম্বর পদের জন্য: ২২৩/- টাকা (অফেরতযোগ্য)