দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে, সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও।
ডিএসই সূত্রে জানা গেছে, দিনের শেষে প্রধান মূল্যসূচক ‘ডিএসইএক্স’ ২২ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অপরদিকে শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ বেড়েছে ৫ দশমিক ৯৬ পয়েন্ট হয়ে ১ হাজার ১৭১ দশমিক পয়েন্টে অবস্থান করছে। আর ‘ডিএস-৩০’ সূচক ১১ দশমিক ৭৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২ হাজার ১০৩ পয়েন্টে পৌঁছায়।
লেনদেনের দিক থেকেও দিনটি ছিল গতিশীল। বৃহস্পতিবার ডিএসইতে মোট ৭০৮ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের ৫৭৬ কোটি টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনের মধ্যে ১৭৫টির দর বেড়েছে, ১৫৭টির দর কমেছে এবং ৬৬টির দর অপরিবর্তিত ছিল। বাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীদের নতুন করে আগ্রহ তৈরি হওয়ায় সূচক ও লেনদেনের পরিমাণ বেড়েছে।