শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য সহযোগিতা জোরদার: সচিবালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭ পড়া হয়েছে
বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য সহযোগিতা জোরদার: সচিবালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক

বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য সহযোগিতা জোরদার: সচিবালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে অন্তবর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক কো-অর্ডিনেটর এহসান আফজাল খান বৈঠক করেন।

বৈঠকে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাওয়া, অর্থনৈতিক সহযোগিতা আরও গতিশীল করা এবং বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

শেখ বশিরউদ্দীন বলেন, “বাংলাদেশে সিমেন্ট খাতের মূল কাঁচামাল আমদানি নির্ভর। বিশেষ করে লাইম স্টোন ও নির্মাণ কাজে ব্যবহারের উপযোগী স্টোন আমাদের বছরে প্রায় ৫০ মিলিয়ন টন প্রয়োজন হয়। এজন্য দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সংযোগ বাড়ানো জরুরি।”

তিনি আরও উল্লেখ করেন, “লেবার প্রডাক্টিভিটি, ইউটিলিটি প্রোপরশন, লজিস্টিক এক্সিলেন্স, কস্ট টু ফিন্যান্স এবং মার্কেট একসেস নিশ্চিত হলে সীমিত বাণিজ্য বাস্কেটকে বড় করা সম্ভব। এতে শুধু বাণিজ্য ঘাটতি কমবেই না, বরং দুই দেশের জনগণের সম্পর্কও উন্নত হবে।”

বাংলাদেশের রফতানিকারকদের জন্য পাকিস্তানের বাজারে আরও সুযোগ সৃষ্টির ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

অন্যদিকে, এহসান আফজাল খান বলেন, “আমরা চাই ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো, বাণিজ্য মিশন বিনিময় এবং ট্যারিফ ও অ-ট্যারিফ বাধা কমিয়ে বাণিজ্যের পরিমাণ বহুগুণে বাড়াতে।”

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024