শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সারের দাম বাংলাদেশ বাড়বে না বলে আশ্বাস দিয়েছেন কৃষি উপদেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৬ পড়া হয়েছে
সারের দাম বাংলাদেশ বাড়বে না বলে আশ্বাস দিয়েছেন কৃষি উপদেষ্টা

সারের দাম বাংলাদেশ বাড়বে না বলে আশ্বাস দিয়েছেন কৃষি উপদেষ্টা

অন্তবর্তী সরকারের কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তার দায়িত্বকালীন সময়ে দেশে সারের দাম বাড়বে না। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ আশ্বাস দেন। এ সময় গত এক বছরের সাফল্য, অর্জন ও সামগ্রিক অগ্রগতি তুলে ধরা হয়।

জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সীমান্ত এলাকায় আরাকান আর্মি ইয়াবা পাচারে জড়িত। তারা ইয়াবার বিনিময়ে বাংলাদেশ থেকে সার, ওষুধ ও চাল পাচার করছে। তিনি বলেন, “প্রয়োজনের বেশি সার দিলে পাচার বেড়ে যায়। তাই কোথাও অতিরিক্ত সার দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “সারের বাজার স্থিতিশীল রাখতে এবং সংকট রোধে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। বিশেষ করে সারের ডিলারদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যার বিরুদ্ধে অভিযোগ উঠবে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।”

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ ইমদাদুল বলেন, দেশে পর্যাপ্ত সার মজুত আছে। তিনি আশ্বাস দিয়ে বলেন, “সারের কোনো সংকট হবে না। আমরা ম্যানেজমেন্টে বড় ধরনের পরিবর্তন আনছি এবং ভবিষ্যতে যাতে সমস্যা না হয় তা অনলাইনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে।”

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024