ইস্টার্ন ব্যাংক পিএলসি তার কার্ডস অ্যাকুইজিশন (কার্ড সেলস) বিভাগে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
পদের বিবরণ:
পদের নাম: ট্রে-ইনি অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
যোগ্যতা: স্নাতক অথবা সমমানের ডিগ্রি
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
লিঙ্গ: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন
কর্মস্থল: ঢাকা
বেতন ও সুবিধা:
মাসিক বেতন: ৩১,০০০ টাকা
উৎসব বোনাস
হাসপাতাল ভর্তি সুবিধা
মাতৃত্বকালীন ভাতা
ছুটির সুবিধা
এইচআর নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়সীমা: ৫ অক্টোবর ২০২৫