শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফাইনালে, চীনের লিজাংয়ে ৪-০ গোলে হেনানকে হারাল বাফুফে একাডেমি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৭ পড়া হয়েছে
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফাইনালে, চীনের লিজাংয়ে ৪-০ গোলে হেনানকে হারাল বাফুফে একাডেমি

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফাইনালে, চীনের লিজাংয়ে ৪-০ গোলে হেনানকে হারাল বাফুফে একাডেমি

চীনের লিজাংয়ে অনুষ্ঠিত আমন্ত্রণমূলক তিয়ানইউ লিওফাং টুর্নামেন্টে ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ বাফুফে একাডেমি দল। দুর্দান্ত ফর্মে খেলা বাংলাদেশ আজ সেমিফাইনালে হেনান প্রভিন্সিয়াল হাই স্কুল ফুটবল দলকে ৪-০ গোলে হারিয়েছে।

খেলার শুরুতেই আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। ম্যাচের ১৩ মিনিটে রনি গোল করে দলকে এগিয়ে দেন। মাত্র চার মিনিট পর তাহসান ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধে স্বপন ৪৪ মিনিটে এবং হেদায়েত ৫৫ মিনিটে আরও দুটি গোল করলে ৪-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাফুফে একাডেমি দল।

টুর্নামেন্টের শুরুতে বাংলাদেশ চীনের সানইয়াং দলকে ৪-০ গোলে এবং শ্রীলঙ্কা একাডেমি দলকে ৮-০ গোলে হারিয়েছিল। তবে গ্রুপ পর্বে ইউহান অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে ১-০ গোলের হারতে হয়েছিল তাদের। রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠে বাংলাদেশ ৩-১ গোলে জয় পায় এবং আজ সেমিফাইনালে জিতে ফাইনালে জায়গা করে নেয়।

আগামীকাল ফাইনালে ইউহানের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিশোধের ম্যাচ হিসেবে দেখছেন খেলোয়াড়রা। দলের ম্যানেজার রাকিবুল ইসলাম জানান, “গ্রুপ পর্বে আমরা ইউহানের কাছে হেরেছিলাম। এবার ফাইনালে তাদের হারিয়ে শিরোপা জিতে দেশে ফিরতে চাই।”

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024