শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ইমরান খান মুক্তির দাবিতে পেশোয়ারে বিশাল বিক্ষোভ, অংশ নিলেন হাজার হাজার সমর্থক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ পড়া হয়েছে
ইমরান খান মুক্তির দাবিতে পেশোয়ারে বিশাল বিক্ষোভ, অংশ নিলেন হাজার হাজার সমর্থক

ইমরান খান মুক্তির দাবিতে পেশোয়ারে বিশাল বিক্ষোভ, অংশ নিলেন হাজার হাজার সমর্থক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান-এর মুক্তির দাবিতে শনিবার (২৭ সেপ্টেম্বর) পেশোয়ারে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে অংশ নেন হাজার হাজার পিটিআই সমর্থক।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন ইমরান খানের বোন আলেমা খান। সমর্থকরা সমাবেশে দাবি জানান, কারাবন্দি ইমরানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করা হোক। এছাড়া সরকারবিরোধী স্লোগানও দেয়া হয়।

ইমরান খান ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তবে ক্ষমতায় আসার পরই সেনাবাহিনীর সঙ্গে তাঁর বিরোধের খবর আসে। ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে পরাজিত হয়ে প্রধানমন্ত্রীত্ব হারান। পরবর্তীতে ঘুষের মামলায় আটক ও সাজাপ্রাপ্ত হন। বর্তমানে কারাবন্দি ইমরানের বিরুদ্ধে রয়েছে প্রায় ১৫০-২০০টি মামলা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024