শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

কেপি শর্মা অলি প্রকাশ্যে, বললেন দেশ থেকে পালাবো না, সংবিধানের পথে ফিরাব দেশ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৭ পড়া হয়েছে
কেপি শর্মা অলি প্রকাশ্যে, বললেন দেশ থেকে পালাবো না, সংবিধানের পথে ফিরাব দেশ

কেপি শর্মা অলি প্রকাশ্যে, বললেন দেশ থেকে পালাবো না, সংবিধানের পথে ফিরাব দেশ

ক্ষমতাচ্যুত হওয়ার এক মাস না পেরোতেই নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি প্রকাশ্যে এসেছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) তার রাজনৈতিক দলের যুব সংগঠন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাবেন না। এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

অলি তার দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা কি মনে করেন আমরা এই ভিত্তিহীন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাব?” এরপর দৃপ্ত কণ্ঠে তিনি বলেন, “আমরাই এই দেশকে গড়ব। দেশকে আবার সংবিধানের মূলধারায় ফিরিয়ে আনব এবং শান্তি ও সুশাসন প্রতিষ্ঠা করব।”

এদিন তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পর বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের ম্যান্ডেট অনুযায়ী নয়, বরং সহিংসতা ও ভাঙচুরের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেছে। অলি দাবি করেন, তিনি কোনো ষড়যন্ত্রে জড়িত ছিলেন না। তিনি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি সরকারের কাছে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, আন্দোলনের সময় প্রশাসনকে তিনি যে নির্দেশনা দিয়েছেন, তা রেকর্ডিং আকারে প্রকাশ করা হোক।

সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার সময়ে নেপালে সহিংস বিক্ষোভের সময় অলি তার পদত্যাগের বিস্তারিত তথ্যও প্রকাশ করেছেন। তিনি জানান, ৯ সেপ্টেম্বর সকালে তিনি পদত্যাগ করেছেন, যা আগের দিনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর নিয়ন্ত্রণহীন পরিস্থিতি এড়ানোর জন্য ছিল।

কেপি শর্মা অলি প্রকাশ্যে, বললেন দেশ থেকে পালাবো না, সংবিধানের পথে ফিরাব দেশ

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024