শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৪ জনের ও ভর্তি ৮৪৫ রোগী

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৯ পড়া হয়েছে
ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৪ জনের ও ভর্তি ৮৪৫ রোগী

ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৪ জনের ও ভর্তি ৮৪৫ রোগী

সারা দেশে ডেঙ্গুতে নতুন করে আরও ৪ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪৫ জন নতুন রোগী।

রোববার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে—

  • ঢাকা মহানগরে ভর্তি হয়েছেন ২০৯ জন

  • ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১৬৪ জন

  • বরিশাল বিভাগে ১৬৬ জন

  • চট্টগ্রাম বিভাগে ৯১ জন

  • খুলনা বিভাগে ১০১ জন

  • রাজশাহী বিভাগে ৫৪ জন

  • ময়মনসিংহ বিভাগে ৩৭ জন রোগী ভর্তি হয়েছেন।

এর আগের দিনে (শনিবার) ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু হয়েছিল, যা চলতি বছরের মধ্যে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৯২ জনের মৃত্যু এবং ৪৬ হাজার ৫১ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য পাওয়া গেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024