শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সেলেনা গোমেজের বিয়ে, ক্যালিফোর্নিয়ায় জমকালো আয়োজনে জীবনসঙ্গী বেনি ব্লাঙ্কো

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫২ পড়া হয়েছে
সেলেনা গোমেজের বিয়ে, ক্যালিফোর্নিয়ায় জমকালো আয়োজনে জীবনসঙ্গী বেনি ব্লাঙ্কো

সেলেনা গোমেজের বিয়ে, ক্যালিফোর্নিয়ায় জমকালো আয়োজনে জীবনসঙ্গী বেনি ব্লাঙ্কো

হলিউডের জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন। তিনি বিয়ে করেছেন সঙ্গীতশিল্পী ও প্রযোজক বেনি ব্লাঙ্কোকে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সেলেনা ইনস্টাগ্রামে বিয়ের কিছু ছবি শেয়ার করে সুখবরটি জানান। ছবিতে দেখা যায়, সবুজ লনে নবদম্পতি একে অপরকে আলিঙ্গন করছেন।

ডেইলি মেইল জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানটি হয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার সি ক্রেস্ট নার্সারিতে। এর আগের দিন হোপ র‍্যাঞ্চ এলাকার একটি প্রাসাদে আয়োজন করা হয়েছিল রিহার্সাল ডিনার। দুই দিনের এই আয়োজনে ঘনিষ্ঠ ১৭০ জন অতিথি উপস্থিত ছিলেন।

বিশেষ দিনে সেলেনা পরেছিলেন রালফ লরেন স্টুডিওর তৈরি সাদা হাল্টারনেক ব্রাইডাল গাউন। অপরদিকে বর ব্লাঙ্কো ছিলেন রালফ লরেনের ডিজাইন করা কালো টাক্সেডোতে। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবির কমেন্টে ব্লাঙ্কো লিখেন—“মাই ওয়াইফ ইন রিয়েল লাইফ।”

বিয়েতে উপস্থিত ছিলেন সেলেনার ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীরা। তাঁদের মধ্যে ছিলেন টেইলর সুইফট, পল রাড, মার্টিন শর্ট, স্টিভ মার্টিন, প্যারিস হিলটন, এড শিরান, অ্যাশলি পার্ক এবং ‘উইজার্ডস অব ওয়েভারলি প্লেস’-এর সহশিল্পী ডেভিড হেনরি।

উল্লেখ্য, ৩৩ বছর বয়সী সেলেনা ও ৩৭ বছর বয়সী ব্লাঙ্কোর পরিচয় প্রায় এক দশক আগে। ২০১৯ সালে একটি গানের ভিডিওতে একসঙ্গে কাজ করার পর তারা ঘনিষ্ঠ হন। গত বছরের ডিসেম্বরে তাঁদের বাগদান সম্পন্ন হয় এবং অবশেষে এই বছর তাঁরা বিয়ের পিঁড়িতে বসলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024