শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

গম আমদানি: রাশিয়া থেকে ৫২,৫০০ মেট্রিক টন গম চট্টগ্রামে পৌঁছল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ পড়া হয়েছে
গম আমদানি: রাশিয়া থেকে ৫২,৫০০ মেট্রিক টন গম চট্টগ্রামে পৌঁছল

গম আমদানি: রাশিয়া থেকে ৫২,৫০০ মেট্রিক টন গম চট্টগ্রামে পৌঁছল

রাশিয়া থেকে ৫২,৫০০ মেট্রিক টন গম নিয়ে আসা MV PERTH জাহাজটি সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের কুতুবদিয়ার বর্হিনোঙরে নোঙর করেছে। খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছরের ৭ জুলাই সম্পাদিত নগদ ক্রয় চুক্তি নম্বর ১৩.০১.০০০০.০৯৩.৪৬.০২৩.২৫-৬২৯ (প্যাকেজ-০১) এর আওতায় এই গম আমদানি করা হয়েছে।

জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। গম দ্রুত খালাসের জন্য সকল প্রয়োজনীয় প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে।

মোট ৫২,৫০০ মেট্রিক টনের মধ্যে ৩১,৫০০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং অবশিষ্ট ২১,০০০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে। এই আমদানি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024