শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাংলাদেশে বিদেশি ঋণ বেড়েছে, সুদ ও মূলধন পরিশোধের চাপও বৃদ্ধি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩ পড়া হয়েছে
বাংলাদেশে বিদেশি ঋণ বেড়েছে, সুদ ও মূলধন পরিশোধের চাপও বৃদ্ধি

বাংলাদেশে বিদেশি ঋণ বেড়েছে, সুদ ও মূলধন পরিশোধের চাপও বৃদ্ধি

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) বাংলাদেশে বিদেশি ঋণ প্রবাহ বেড়েছে। একই সময়ে সরকারকে আগের ঋণের সুদ ও মূলধন পরিশোধ করতে হয়েছে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জুলাই-আগস্টে দেশে মোট ৭৫ কোটি ৬ লাখ ডলার বিদেশি ঋণ এসেছে, যা সম্পূর্ণ নতুন ঋণ হিসেবে গ্রহণ করা হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল প্রায় ৪৬ কোটি ডলার।

অন্যদিকে, ঋণ পরিশোধও বেড়েছে। দুই মাসে সরকারকে ৬৬ কোটি ৭১ লাখ ডলার পরিশোধ করতে হয়েছে, যার মধ্যে ৪৮ কোটি ৮৭ লাখ ডলার মূলধন এবং ১৭ কোটি ৮৩ লাখ ডলার সুদ। গত অর্থবছরের একই সময়ে সুদ-সহ পরিশোধের পরিমাণ ছিল প্রায় ৫৯ কোটি ডলার। স্থানীয় মুদ্রায় এটি দাঁড়িয়েছে ৮ হাজার ১৩১ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ১ হাজার কোটি টাকা বেশি।

এছাড়া, জুলাই-আগস্টে নতুন ঋণ প্রতিশ্রুতি এসেছে ২৪ কোটি ডলার, যেখানে গত অর্থবছরে এই প্রতিশ্রুতি ছিল ২০ কোটি ডলার।

বিশ্লেষকরা বলছেন, ঋণ প্রাপ্তি বেড়লেও পরিশোধের চাপও বৃদ্ধি পেয়েছে। আগাম পরিকল্পনা ও দায়িত্বশীল ঋণ ব্যবস্থাপনা না থাকলে ভবিষ্যতে বিদেশি ঋণের ওপর চাপ আরও বাড়তে পারে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024