শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

অপু বিশ্বাস শেয়ার করলেন শৈশবের পূজার আনন্দ ও পরিবারকেন্দ্রিক স্মৃতি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৮ পড়া হয়েছে
অপু বিশ্বাস শেয়ার করলেন শৈশবের পূজার আনন্দ ও পরিবারকেন্দ্রিক স্মৃতি

অপু বিশ্বাস শেয়ার করলেন শৈশবের পূজার আনন্দ ও পরিবারকেন্দ্রিক স্মৃতি

ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস বহু বছর আগে মা-বাবাকে হারিয়েছেন। প্রতিটি মুহূর্তে তাদের অভাব অনুভব করেন তিনি। বিশেষ করে শারদীয় দুর্গাপূজার সময় এই শূন্যতা আরও গভীর হয়ে ওঠে।

রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরসহ দেশের সব পূজামণ্ডপে চলছে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। তবে ঢাকায় অবস্থান করা অপু বিশ্বাস এই উৎসবে অংশ নেন না। তিনি বলেন, “কোথাও যাবো না, বাসায় সময় কাটাব। এখন কোথাও যেতে মন চায় না। পূজার দিনগুলোতে মা-বাবাকে সবচেয়ে বেশি মনে পড়ে। তাদের অভাব কখনো পূরণ হবে না। প্রতিদিনই তাদের মিস করি, তবে পূজার সময়টা আরও বেশি কষ্টের।”

অপু বিশ্বাস শেয়ার করলেন শৈশবের পূজার আনন্দ ও পরিবারকেন্দ্রিক স্মৃতি

শৈশবের স্মৃতি শেয়ার করে তিনি বলেন, “বগুড়াতেই আমার বেড়ে ওঠা। পূজার দিনগুলো আনন্দে কাটত। বাবা, কাকা, মা এবং অনেক আত্মীয়-স্বজন থাকতেন। তখন আমাদের বাড়ি উৎসবে মুখর হয়ে উঠত।”

ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, “সবাই আমার জন্য দোয়া করবেন। নতুন কিছু কাজ নিয়ে আলোচনা চলছে। ভালো কোনো খবর হলে অবশ্যই জানাব।”

অপু বিশ্বাস ২০০৬ সালে শাকিব খানের বিপরীতে ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান। এরপর তারা একসঙ্গে প্রায় ৭২টি সিনেমায় অভিনয় করেছেন, যার বেশিরভাগই ব্যবসাসফল।

প্রযোজক হিসেবেও তিনি কাজ শুরু করেছেন ‘লাল শাড়ি’ সিনেমার মাধ্যমে। এতে তাঁতপল্লির প্রেক্ষাপটে প্রেম-ভালোবাসা ও স্থানীয় রাজনীতির গল্প ফুটে উঠেছে। সিনেমার জন্য ২০২১-২২ অর্থবছরে তিনি ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024