শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আফগানিস্তানে ইন্টারনেট ব্ল্যাকআউট: দেশজুড়ে টেলিযোগাযোগ ও মোবাইল সেবা বন্ধ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ পড়া হয়েছে
আফগানিস্তানে ইন্টারনেট ব্ল্যাকআউট: দেশজুড়ে টেলিযোগাযোগ ও মোবাইল সেবা বন্ধ

আফগানিস্তানে ইন্টারনেট ব্ল্যাকআউট: দেশজুড়ে টেলিযোগাযোগ ও মোবাইল সেবা বন্ধ

আফগানিস্তানে ইন্টারনেট ব্ল্যাকআউট কার্যকর করেছে তালেবান সরকার। দেশটির পুরো টেলিযোগাযোগ ব্যবস্থা বর্তমানে বন্ধ। কয়েক সপ্তাহ আগে ফাইবার-অপটিক ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার পর এবার দেশটি সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যে পড়ে। এই তথ্য জানিয়েছে ইন্টারনেট নজরদারি সংস্থা নেটব্লক্স।

বিবিসি একটি প্রতিবেদনে জানিয়েছে, তারা কাবুল অফিসের সঙ্গে যোগাযোগ হারিয়েছে। মোবাইল ইন্টারনেট, ফাইবার-অপটিক এবং স্যাটেলাইট টিভির সম্প্রচার মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এখনো তালেবান সরকার এ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক কারণ জানায়নি। তবে এক কর্মকর্তার বরাতে বলা হয়েছে, টেলিযোগাযোগ পরিষেবা ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ থাকবে।

কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও অন্তত আটটি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফাইবার-অপটিক সেবা বন্ধ হওয়ায় ব্যাংকিং ও বাণিজ্যিক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

নেটব্লক্স এক পোস্টে জানিয়েছে, তালেবান নৈতিকতা সংক্রান্ত পদক্ষেপ বাস্তবায়নের অংশ হিসেবে ধাপে ধাপে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করেছে। ইতিমধ্যেই বিভিন্ন প্রদেশে ধীরগতির ইন্টারনেট অথবা সম্পূর্ণ বিচ্ছিন্নতার অভিযোগ পাওয়া গেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024