শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

পাচার অর্থ ফেরত আসতে পারে ফেব্রুয়ারির মধ্যে: ড. সালেহউদ্দিন আহমেদ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০ পড়া হয়েছে
পাচার অর্থ ফেরত আসতে পারে ফেব্রুয়ারির মধ্যে: ড. সালেহউদ্দিন আহমেদ

পাচার অর্থ ফেরত আসতে পারে ফেব্রুয়ারির মধ্যে: ড. সালেহউদ্দিন আহমেদ

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আশা প্রকাশ করেছেন যে, দেশের বাইরে পাচার হওয়া অর্থের একটি অংশ আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। তবে কত পরিমাণ অর্থ ফেরত আসবে, সে বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট সংখ্যা জানাননি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এই তথ্য জানান। ড. সালেহউদ্দিন বলেন, “যারা টাকা পাচার করেছে, তারা বিষয়টি ভালোভাবে জানে। তাই অর্থ ফেরত আনার জন্য কিছুটা সময় প্রয়োজন। তবে ইতোমধ্যে কিছু অগ্রগতি হয়েছে, এবং অনেক লিগ্যাল ফার্মের সঙ্গে আলোচনা চলছে। আশা করা যায় ফেব্রুয়ারির মধ্যে কিছু অর্থ ফেরত আসতে পারে। বাকি টাকা নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি।”

তিনি আরও উল্লেখ করেন, এই প্রক্রিয়া কোনো সরকার এড়াতে পারবে না। তিনি বলেন, “টাকা ফিরিয়ে আনতে হলে তা লিগাল ও আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী করতে হবে। ইতিমধ্যে আমাদের অনেক প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যেগুলো আমরা চালু করেছি, সেগুলো অব্যাহত রাখতে হবে, অন্যথায় অর্থ ফেরত আনা সম্ভব হবে না।”

নতুন সরকারের ধারাবাহিকতা বজায় রাখার প্রশ্নে ড. সালেহউদ্দিন বলেন, “যদি প্রক্রিয়াগুলো বজায় রাখা হয়, তবেই অর্থ ফেরত আনা সম্ভব হবে। এটা আন্তর্জাতিক প্র্যাকটিস।”

অর্থ উপদেষ্টা দেশের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিয়ে মন্তব্য করে বলেন, “দেশের শিশু ও মায়েদের মধ্যে পুষ্টির ঘাটতি আছে। আমরা ভিজিএফ এবং স্পেশাল ট্রাকের মাধ্যমে খাদ্য সরবরাহ করছি। জেলেদের জন্য বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “চালের উপর আমাদের অনেকটা নির্ভরতা রয়েছে, কিন্তু আমিষ ও অন্যান্য পুষ্টিকর খাদ্যের অভাব রয়েছে। বিশেষ করে ডিম, যা অনেকেই কিনতে পারে না।”

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024