শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আসিফ আকবর বিসিবি পরিচালক নির্বাচিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় চট্টগ্রাম বিভাগের দায়িত্ব

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৪৯ পড়া হয়েছে
আসিফ আকবর বিসিবি পরিচালক নির্বাচিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় চট্টগ্রাম বিভাগের দায়িত্ব

আসিফ আকবর বিসিবি পরিচালক নির্বাচিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় চট্টগ্রাম বিভাগের দায়িত্ব

দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-র পরিচালক নির্বাচিত হয়েছেন। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিতব্য বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনের আগে আজ বুধবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। দুপুর ১২টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা ছিল। এর মধ্যে তামিম ইকবালসহ মোট ১৬ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে মনোনয়ন প্রত্যাহার করার ফলে চট্টগ্রাম বিভাগে বৈধ প্রার্থী ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আসিফ আকবর ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আহসান ইকবাল চৌধুরী। দুইজনের জন্য ভোটাভুটি প্রয়োজন না হওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রাম বিভাগ থেকে মোট চারটি মনোনয়ন জমা পড়েছিল। যাচাই-বাছাইয়ে চাঁদপুরের শওকতের মনোনয়ন বাতিল হয়। তিনটি বৈধ মনোনয়নের মধ্যে একজন প্রত্যাহার করলে চট্টগ্রাম বিভাগে ভোটাভুটি হয়নি। গত তিন মেয়াদে এই বিভাগের পরিচালক ছিলেন আকরাম খান ও আজম নাসির।

নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থীদের তালিকা:

ক্যাটাগরি ১:

  • মীর হেলাল (চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা)

  • তৌহিদ তারেক (পাবনা জেলা ক্রীড়া সংস্থা)

ক্যাটাগরি ২:

  • তামিম ইকবাল (ওল্ড ডিওএইচএস)

  • রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়াচক্র)

  • মাসুদুজ্জামান (মোহামেডান)

  • সাঈদ ইব্রাহীম আহমেদ (ফেয়ার ফাইটার্স)

  • সৈয়দ বুরহান হোসেন পাপ্পু (তেজগাঁও ক্রিকেট একাডেমি)

  • ইসরাফিল খশরু (এক্সিউম ক্রিকেটার্স)

  • সাব্বির আহমেদ রুবেল (প্রগতি সেবা সংঘ)

  • অসিফ রাব্বানী (শাইনপুকুর)

  • ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং)

  • ফাহিম সিনহা (সুর্যতরুণ)

  • সাইফুল ইসলাম সপু (গোপীবাগ ফ্রেন্ডস)

  • ওমর শরীফ মোহাম্মদ ইমরান (বাংলাদেশ বয়েজ)

ক্যাটাগরি ৩:

  • সিরাজউদ্দিন আলমগীর (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024