শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সাদিয়া জাহান প্রভা ভ্রমণ নিয়ে সমালোচনার জবাব দিলেন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২৪৯ পড়া হয়েছে
সাদিয়া জাহান প্রভা ভ্রমণ নিয়ে সমালোচনার জবাব দিলেন

সাদিয়া জাহান প্রভা ভ্রমণ নিয়ে সমালোচনার জবাব দিলেন

বিনোদন জগতের তারকাদের জীবনযাপন সবসময়ই ভক্তদের কাছে কৌতূহলের বিষয়। সোশ্যাল মিডিয়ায় অভিনেতা-অভিনেত্রীরা নিজেদের ভ্রমণ, অবসর কাটানো কিংবা দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত ছবি ও ভিডিওর মাধ্যমে অনুসারীদের সঙ্গে শেয়ার করেন। তবে এসব কনটেন্ট দেখে অনেকেই প্রশ্ন তোলেন— এত বিলাসবহুল জীবনযাপনের অর্থ আসে কোথা থেকে?

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তিনি জানান, কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় নিজের ভ্রমণের ভিডিও শেয়ার করছেন। তবে অনেকে ভ্রমণকে কেন্দ্র করে নেতিবাচক মন্তব্য করেন।

প্রভা বলেন,
“আপনারা হয়তো জানেন না আমার ফ্যামিলি সম্পর্কে। আমি আসলে অনেকটাই ব্লেসড, কারণ আমার বাবা-মা দুজনই ওয়ার্কিং পার্সন। মা-বাবা ছোটবেলা থেকেই আমাদের অনেক জায়গায় ঘুরতে নিয়ে গেছেন।”

তিনি আরও যোগ করেন,
“মানুষের হতাশা থেকেই এসব নেতিবাচক মন্তব্য আসে। তারা কোন সাফল্যকেই ইতিবাচকভাবে দেখতে চান না। তাই আমি আমার বাবা-মায়ের পরিচয়ে আরও বেশি কিছু দেখাব, যাতে কারও মনে না হয় অন্য কারও টাকায় আমি ভ্রমণ করি।”

তার এই বক্তব্যে স্পষ্ট যে, প্রভা নিজের অবস্থান এবং পারিবারিক পটভূমি নিয়েই গর্বিত।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024