শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এনভয় টেক্সটাইলকে ঋণ দিচ্ছে এডিবি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৬৩ পড়া হয়েছে

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশে এনভয় টেক্সটাইলস লিমিটেডের সঙ্গে ৩০ মিলিয়ন ডলারের একটি সাসটেইনেবিলিটি-লিঙ্কড ঋণ চুক্তিতে স্বাক্ষর করেছে। এই চুক্তিটি এনভয়ের সঙ্গে এডিবির ২০২২ সালের টেক্সটাইল উৎপাদন প্রকল্পের একটি ফলো-অন পদক্ষেপ বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এডিবি জানায়, সাসটেইনেবিলিটি-লিঙ্কড লোন হলো একটি পারফরম্যান্স-ভিত্তিক ঋণ ব্যবস্থা, যেখানে ঋণগ্রহীতার পূর্বনির্ধারিত টেকসই কর্মক্ষমতা লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে শর্তাবলী নির্ধারিত হয়। এনভয়ের ক্ষেত্রে নির্বাচিত লক্ষ্যমাত্রাগুলোর মধ্যে রয়েছে ছাদের সোলার প্যানেলের মাধ্যমে মোট ইনস্টল করা বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের পরিমাণ

সংস্থাটি জানায়, এই ঋণের অর্থ ব্যবহার করা হবে জামিরদিয়ায় এনভয়ের উৎপাদন কারখানায় একটি নতুন স্পিনিং ইউনিট ডিজাইন ও নির্মাণে, যা বার্ষিক সুতা উৎপাদন ক্ষমতা বাড়াবে। এর পাশাপাশি কারখানায় ৩.৫ মেগাওয়াট পিক ক্ষমতার রুফটপ সোলার প্যানেল স্থাপন এবং স্বল্পমেয়াদি স্থানীয় ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ পরিশোধে এই অর্থ ব্যবহার করা হবে। নতুন স্পিনিং ইউনিটটি হবে স্বয়ংক্রিয় এবং আরও শক্তি-সাশ্রয়ী, যা বার্ষিক ৪ হাজার ৫৫০ টন সুতা তৈরি করবে। যা প্রধানত অভ্যন্তরীণ ডেনিম ফেব্রিক উৎপাদনে ব্যবহৃত হবে।

এডিবির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং জানান, তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির মূল চালক। যা দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি। এনভয় ডেনিম ফেব্রিক প্রস্তুতকারকদের মধ্যে অন্যতম। বাংলাদেশে এডিবির প্রথম সাসটেইনেবিলিটি-লিঙ্কড লোন দিয়ে এনভয়কে সমর্থন করতে পেরে এডিবি আনন্দিত। এই অংশীদারিত্ব পরিবেশগত টেকসই এবং শিল্পের আধুনিকীকরণকে এগিয়ে নিয়ে যাবে। যা পোশাক শিল্পের জন্য একটি নতুন মানদণ্ড স্থাপন করবে।

এনভয়ের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ বলেন, এডিবির কাছ থেকে ক্রমাগত সমর্থন পাওয়া আমাদের জন্য সম্মানের। যা টেকসই প্রবৃদ্ধি এবং উদ্ভাবনের প্রতি আমাদের অঙ্গীকারকে দৃঢ় করে। এই নতুন সাসটেইনেবিলিটি-লিঙ্কড লোন আমাদের উৎপাদন ক্ষমতা বাড়াতে, নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করতে এবং পরিবেশগত পদচিহ্ন আরও কমাতে সাহায্য করবে। এনভয় গুণমান, অন্তর্ভুক্তিমূলকতা এবং টেকসইতার সর্বোচ্চ মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

এনভয় বাংলাদেশের শীর্ষস্থানীয় ডেনিম ফেব্রিক প্রস্তুতকারক, যার বার্ষিক উৎপাদন ক্ষমতা ৫৪ মিলিয়ন গজ—যা দেশের মোট ডেনিম ফেব্রিক ক্ষমতার প্রায় ১০ শতাংশ। এনভয়ের রয়েছে ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল সার্টিফাইড। বিশ্বের প্রথম প্লাটিনাম লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন ডেনিম উৎপাদন সুবিধা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024