শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৬৪ পড়া হয়েছে

প্রায় ৫০ কোটি টাকা আয়কর ফাঁকির প্রমাণ পাওয়ায় সাবেক সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন এবং তার স্ত্রী ফারহানা সাঈদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

 

বিজ্ঞাপন

 

জাতীয় রাজস্ব বোর্ডের বিভাগের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট ওই ব্যাংক হিসাব জব্দ করেছে। গোয়েন্দা ইউনিটের মহাপরিচালক মোহাম্মদ আবদুর রকিব এসব তথ্য নিশ্চিত করেছেন।

আয়কর গোয়েন্দা সূত্রে জানা যায়, সাঈদ খোকন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রাথমিকভাবে প্রায় ৫০ কোটি টাকার আয়কর ফাঁকির প্রমাণ পাওয়া গেছে। তারা এফডিআর, আবাসিক ও বাণিজ্যিক ভবন, দোকানসহ কয়েকটি খাতে আয়ের তথ্য আয়কর বিবরণীতে গোপন করেছেন। তদন্ত চলমান রয়েছে। ফাঁকির পরিমাণ বাড়তে পারে। ফাঁকির প্রমাণ পাওয়ায় দুইজনের নামে থাকা সব ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

 

এর আগে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাঈদ খোকন, তার মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ ও স্বজন জাবেদ আহমেদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন।

সাবেক মেয়র ও ঢাকা-৬ আসনের সাবেক এমপি সাঈদ খোকন, তার স্ত্রী ফারহানা সাঈদ ও মা শাহানা হানিফের নামে থাকা তিনটি পারপেচ্যুয়াল বন্ড হিসাবের লেনদেন অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব বন্ডে মোট ৯০ কোটি টাকার বিনিয়োগ রয়েছে। 

আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট শাহানা হানিফ, মোহাম্মদ সাঈদ খোকন ও জাবেদ আহমেদ, ফাতেমা খাতুনের নামে পরিচালিত ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক লেনদেনের অভিযোগসহ সাঈদ খোকনসহ অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে নানাবিধ দুর্নীতির অভিযোগ রয়েছে। মোহাম্মদ সাঈদ খোকন তার পদের অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে তথ্য পাওয়া যাচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024