শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

একনজরে আজকের বিশ্ব: ২৫ জানুয়ারি, ২০২৫

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৮৪ পড়া হয়েছে

বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ (শনিবার) ঘটে যাওয়া ঘটনাগুলো চলুন একনজরে জেনে নেই:

২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিল ইসরাইল

যুদ্ধবিরতির অংশ হিসেবে গাজায় চলছে বন্দি বিনিময়। ফিলিস্তিনি ২০০ বন্দির বিনিময়ে মুক্তি দেওয়া হলো ৪ ইসরাইলি সেনাকে। আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের মাধ্যমে চার নারী জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। মুক্তিপ্রাপ্তদের তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। শনিবার এক বিবৃতিতে আইডিএফ জানায়, ফেরত আসা চার জিম্মি বর্তমানে আইডিএফের বিশেষ বাহিনীর সঙ্গে ইসরাইলে ফিরছেন। সেখানে প্রথমে তাদের প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। বিবিসি।

বায়ুদূষণে থাইল্যান্ডের ২৫০ স্কুল বন্ধ

ভয়াবহ বায়ুদূষণ দেখা দিয়েছে দক্ষিণ এশিয়ার দেশ থাইল্যান্ডে। এরইমধ্যে দেশটির ব্যাংককে ২৫০টির বেশি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। দূষণের মাত্রা এতটাই বেশি যে ব্যাংককবাসীকে দাপ্তরিক কাজ বাড়িতে বসে করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি রাজধানীতে ভারী যানবাহন চলাচলও সীমিত করা হয়েছে। শনিবার সকালে বিশ্বের সর্বাধিক দূষিত শহরের তালিকায় ব্যাংককের অবস্থান অষ্টম। বিষয়টি নিশ্চিত করেছে বায়ুর মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। তাদের তথ্য অনুযায়ী, বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। প্রতি বর্গমিটারে এর পরিমাণ ১২২ মাইক্রোগ্রাম। এই ক্ষুদ্র কণা ফুসফুসের মাধ্যমে রক্তপ্রবাহে প্রবেশ করে ক্যানসার হতে পারে। দ্য গার্ডিয়ান।

১৫৩ বন্দিকে মুক্তি দিল ইয়েমেনি হুথিরা

ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী প্রায় ১৫৩ জন বন্দিকে মুক্তি দিয়েছে। শনিবার ইন্টারন্যাশনাল কমিটি ফর দ্য রেডক্রসের (আইসিআরসি) সহায়তায় এ পদক্ষেপ নেওয়া হয়। বন্দিদের মুক্তির বিষয়টি আইসিআরসি থেকে প্রকাশিত এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে। সংস্থাটি জানিয়েছে, ওই ব্যক্তিরা দেশটির রাজধানী সানায় আটক ছিলেন। আইসিআরসির সদস্যরা নিয়মিত তাদের সঙ্গে দেখাসাক্ষাৎ করতেন। যাদের মুক্তি দেওয়া হয়েছে তাদের বেশিরভাগই অসুস্থ, বয়স্ক ও আহত। অবশ্য মুক্তি পাওয়া ব্যক্তিদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। এএফপি।

সুদানের হাসপাতালে ড্রোন হামলা, নিহত ৩০

সুদানের দারফুরে একটি হাসপাতালে ড্রোন হামলার ঘটনায় ৩০ জন নিহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন আরও কয়েক ডজন। শনিবার একটি মেডিকেল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। শুক্রবার সন্ধ্যায় ‘সৌদি হাসপাতালে’ বোমা হামলার ঘটনা ঘটে। ফলে হাসপাতালটিতে ধ্বংসযজ্ঞ দেখা দেয়। সুদানের যুদ্ধরত কোন পক্ষ এই হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। ২০২৩ সালের এপ্রিল মাস থেকে ক্ষমতার জন্য লড়াই করে যাচ্ছেন দেশটির সামরিক ও আধা-সামরিক বাহিনী। গৃহযুদ্ধের দেশটিতে দুপক্ষের হামলায় নিহত হয়েছেন হাজার হাজার বেসামরিক। ধ্বংস হয়েছে হাসপাতালসহ নানা গুরত্বপূর্ণ স্থাপনা। এএফপি।

কুরআন অবমাননায় ডেনমার্কে প্রথম মামলা

পবিত্র কুরআন অবমাননার দায়ে প্রথমবারের মতো মামলা হয়েছে ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের দেশ ডেনমার্কে। শুক্রবার রাজধানী কোপেনহেগেনের একটি আদালতে দুই ব্যক্তিকে অভিযুক্ত করে মামলাটি হয়। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্তরা গত জুনে কোপেনহেগেনে একটি জনসমাগমপূর্ণ স্থানে পবিত্র কুরআনের অবমাননার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। যেখানে তারা এ কাজটি করেছিলেন, সেখানে বিশ্বের নানা দেশের বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোকজন ছিলেন। অভিযুক্তদের এ ধরনের কর্মকাণ্ডে তাদের ধর্মীয় অনুভূতি আঘাতপ্রাপ্ত হয়েছে। ডেনমার্কের জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে এই সংবাদ। তবে কোপেনহেগেনের কোন আদালতে মামলা হয়েছে তা জানানো হয়নি। সেই সঙ্গে অভিযুক্তদের নাম-পরিচয়ও গোপন রেখেছে সংবাদমাধ্যমগুলো। ডন।

কবরস্থানে নৃত্য, ইরানে দুই তরুণী গ্রেফতার

কবরস্থানে গিয়ে নাচায় ইরানে দুই তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের এই কর্মকাণ্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এরপর এ নিয়ে ক্ষুব্ধ হন সেখানে শায়িত মৃত ব্যক্তিদের আত্মীয়স্বজনরা। ইরানি পুলিশ এ ব্যাপারে শুক্রবার একটি বিবৃতি জারি করেছে। তারা এক বিবৃতিতে জানিয়েছে, ‘কয়েকদিন আগে দুই তরুণী তেহরানে শহিদদের কবরস্থানের পবিত্রতা লঙ্ঘন করেছেন। তারা সেখানে অনুপযুক্ত অঙ্গভঙ্গি প্রদর্শন ও অনুপযুক্ত পোশাকে যান এবং ভিডিও ধারণ করেন। যা শরিয়া আইন ও ইরানি সংস্কৃতির বিরুদ্ধে। বিষয়টি সাধারণ মানুষকে, বিশেষ করে শহিদদের পরিবারকে ক্ষুব্ধ করেছে।’ অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে বিচার বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও জানায় পুলিশ। ১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লব হয়। ওই সময় দেশটিতে নারীদের মাথার চুল ঢেকে রাখা এবং ঢিলেঢালা পোশাক পরিধান বাধ্যতামূলক করা হয়। এছাড়া নারীদের প্রকাশ্যে নৃত্য করাও নিষিদ্ধ করা হয়। তাসনিম নিউজ।

ভারতীয় সেনাশিবিরে সন্ত্রাসী হামলা

ভারতের জম্মু ও কাশ্মীরের একটি সেনা শিবিরে সন্দেহভাজন সন্ত্রাসীদের দেখা গেছে। এ সময় সেনাদের সঙ্গে তাদের গোলাগুলির ঘটনা ঘটে। সেখানে তিন জন সন্ত্রাসী ছিলেন বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদন জানিয়েছে, শনিবার জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার পাহাড়ি অঞ্চলে সেনা সদস্যরা সন্ত্রাসীদের চলাফেরার আভাস পায়। স্থানীয় কাঠুয়া এলাকার একটি অস্থায়ী সেনা ক্যাম্পে মধ্যরাতে এ ঘটনা ঘটে। পরবর্তীতে সৈন্যরা তাদের দিকে গুলি ছোড়ে। কর্মকর্তারা জানিয়েছেন, এ সময় সন্ত্রাসীরাও পালটা গুলি চালায় এবং প্রায় পালাক্রমে আধা ঘণ্টা দুপক্ষের মধ্যে গোলাগুলি চলে। তবে উভয়পক্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। সন্ত্রাসীরাও কেউ ধরা পড়েনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024