শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

শেলটেক এখন বন্দরনগরী চট্টগ্রামে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১২২ পড়া হয়েছে

শেলটেক (প্রাইভেট) লিমিটেড ২০ জানুয়ারি বন্দরনগরী চট্টগ্রামে নতুন অফিস উদ্বোধন করেছে। নগরীর দক্ষিণ খুলশীর জাকির হোসেন রোডের রুবিয়া হাইটসের ৩ নম্বর সড়কের ৭ নম্বর বাড়িতে এই শাখা অফিস চালু করা হয়েছে।

অফিস উদ্বোধন করেন শেলটেকের এক্সিকিউটিভ ডিরেক্টর (অপারেশন) মো. শরিফ হোসেন ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার শাহজাহান, চিফ বিজনেস অফিসার হোসনেয়ারা পারভিনসহ শেলটেকের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা।

৩৭ বছর ধরে চলার পথে শেলটেক ঢাকায় ৪ হাজার ১০০-এর বেশি অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক ইউনিট সফলভাবে হস্তান্তর করেছে। অর্জন করেছে গ্রাহকদের আস্থা।

শেলটেক গ্রুপ ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠান বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় কংগ্লোমারেট, যার বর্তমানে ৪০-এর বেশি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে। এসবের মধ্যে রয়েছে রিয়েল এস্টেট, নির্মাণশিল্প, কনসালট্যান্সি সেবা, আর্থিক ও বাণিজ্যিক সেবা, প্রোপার্টি ম্যানেজমেন্ট, অবকাশ বাণিজ্য, কার্গো পরিবহন, সিরামিকস, এসপিসি পোল উৎপাদনসহ বিভিন্ন কার্যক্রম। চট্টগ্রাম অফিসের উদ্বোধন নতুন বাজারে শেলটেকের বিশ্বস্ততারই প্রতিফলন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024