শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এবার ‘দানবীয়’ রূপে আসছেন মোশাররফ করিম

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৭৯ পড়া হয়েছে

পরিচালক সঞ্জয় সমদ্দার ‘ইনসাফ’ নামে নতুন সিনেমা মাধ্যমের আবারও নির্মাণে ফিরছেন। সিনেমাটি নায়ক হিসেবে থাকবেন শরীফুল রাজ। এতে নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে।

জানা গেছে, ইতোমধ্যে চুক্তি সাক্ষর সম্পন্ন করেছেন এই দুই তারকা।

এবার জানা গেল, শরীফুল রাজের নায়িকা হিসেবে এই সিনেমায় তাসনিয়া ফারিণের থাকার কথা রয়েছে। তবে বিষয়টি নিশ্চিত করে কিছু জানাননি পরিচালক সঞ্জয় সমদ্দার। জানিয়েছেন, বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে কথা চলছে। চূড়ান্ত হলেই জানাবেন।

সঞ্জয় সমদ্দার বলেন, একটা সিনেমা নির্মাণের আগে তো অনেকের সঙ্গেই কথা হয়। অডিশন পর্ব হয়। এর মধ্যে থেকে যার সঙ্গে ব্যাটেবলে মিলে যায় তখনই তাকে কাস্ট করা হয়। আমি এখন সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই যাচ্ছি।

জানা গেছে, অ্যাকশন থ্রিলার গল্পে ‘ইনসাফ’ সিনেমায় রাজ ও মোশাররফ করিমকে ভিন্ন লুকে দেখা যাবে। এতে দানবীয় ভয়ঙ্কর রূপে মোশাররফ করিম হাজির হবেন। যে মোশাররফ করিমকে ইতোপূর্বে কখনই দেখা যায়নি।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই ‘ইনসাফ’র শুটিং শুরুর কথা রয়েছে। বড় কোনো উৎসবে সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলেই ইঙ্গিত দিয়েছেন নির্মাতা।

পরিচালক সঞ্জয় সমদ্দারের দ্বিতীয় সিনেমা এটি। তার প্রথম সিনেমা ‘মানুষ’। এতে অভিনয় করেন কলকাতার সুপারস্টার জিৎ। ওটিটি ও টিভি নাটক নির্মাণেও মেধার পরিচয় দিয়েছেন এই নির্মাতা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024