শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আম্পায়ারদের বেতন বাড়াল বিসিবি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৬৭ পড়া হয়েছে

আম্পায়ারদের বেতন বাড়াল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের আম্পায়ারদের জন্য নতুন বেতন কাঠামো তৈরি করেছে ক্রিকেট বোর্ড।

আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করা ৫ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল, তানভীর আহমেদ ও মোর্শেদ আলী খান সুমনদের বিভিন্ন গ্রেডে রেখে বেতন চূড়ান্ত করেছে বিসিবি।

এ প্লাস ক্যাটাগরিতে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের বেতন ধরা হয়েছে ২ লাখ টাকা। সিনিয়র আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের বেতন ১ লাখ।

পরের ক্যাটাগরিতে আছেন গাজী সোহেল ও তানভীর আহমেদ। তাদের বেতন ঠিক করা হয়েছে ৯০ হাজার টাকা। মোর্শেদ আলী খান সুমন ঠিক পরের ক্যাটাগরিতে থেকে পাবেন মাসে ৭০ হাজার টাকা।

এছাড়া বিসিবি এলিট প্যানেলের আম্পায়ারদের বেতন কাঠামো ধরা হয়েছে ৪৫ থেকে ৫৫ হাজার টাকা। সিনিয়র আম্পায়ার মাহফুজুর রহমান লিটু এই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ৫৫ হাজার টাকা বেতন পাবেন।

এছাড়া আরেক ক্যাটাগরিতে ৩৫ থেকে ৪৫ হাজার টাকা এবং সর্বশেষ বিসিবি ইমার্জিং ক্যাটাগরিতে একদম নতুন আম্পায়ারদের জন্য মাসিক বরাদ্দ রাখা হয়েছে ২৫ হাজার টাকা।

দেশের ৪ জন নারী আম্পায়ার ৩৫ হাজার টাকা করে বেতন পাবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024