শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আইটিখাতের বিদেশি আয় আনতে পারবে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১১১ পড়া হয়েছে

এখন থেকে আইটিখাতের বৈদেশিক আয় দেশে আনার সুযোগ পাচ্ছে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপিএস) কোম্পানি। কেন্দ্রীয় ব্যাংক বলছে, এই সুযোগের ফলে আটিখাতের বিদেশি আয় সহজে দেশে আনতে পিএসপিএস প্রতিষ্ঠানগুলো সহযোগিতা করতে পারবে।

রোববার (২৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

এতোদিন ব্যাংকিং চ্যানেল ও মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস প্রোভাইডারদের (এমএফএসপি) মাধ্যমে এসব আয় দেশে আনার সুযোগ ছিল।

এর আগে ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি মোবাইলে সেবাদান প্রতিষ্ঠান, বিদেশে থাকা অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার, ডিজিটাল ওয়ালেট প্রোভাইডার কিংবা অ্যাগ্রিগেটরদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে আইটিখাতের ক্ষুদ্র ক্ষুদ্র আয় দেশে আনার সুযোগ দেওয়া হয়। আইটিখাতের আয় প্রত্যাবাসনের জন্য আরো বেশি সুবিধা দিতে লাইসেন্সপ্রাপ্ত স্থানীয় পিএসপিদেরকে একই সুবিধা দিল কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নীতিমালার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০১১ সালের অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে বিদেশি অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে সেবাখাতের ক্ষুদ্রক্ষুদ্র আয় প্রত্যাবাসনের নীতিমালা বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা হয়। বেশ কয়েকটি ব্যাংক এ ধরনের আয় প্রত্যাবাসন করে থাকে। এ জাতীয় লেনদেনের সংখ্যা বেশি হলেও লেনেদেন প্রতি অর্থের পরিমাণ কম। ছোট ছোট আয় পিএসপিদের মাধ্যমে সহজে প্রত্যাবাসন হবে বলে আশা করছেন তারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024