শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সোশ্যাল ইসলামী ব্যাংকের দনিয়া শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৮১ পড়া হয়েছে

সোশ্যাল ইসলামী ব্যাংকের দনিয়া শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. নাজমুস সায়াদাত। এতে সভাপতিত্ব করেন দনিয়া শাখার ব্যবস্থাপক এ.এস.এম ফজলুর রহমান মোল্লা।

সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ধানমন্ডি শাখার ব্যবস্থাপক মো. ওয়ালি উল্লাহ, শরী’আহ সুপারভাইজরী কমিটি সেক্রেটারিয়েটের প্রধান সৈয়দ জয়নাল আবেদীন, ট্রেড ফাইন্যান্স এন্ড আরএমজি বিভাগের প্রধান মো. আল-মাসুদ সহ শাখার কর্মকর্তাবৃন্দ। সমাবেশে প্রায় দুইশত গ্রাহক যোগ দেন এবং ব্যাংকের সেবায় তারা সন্তুষ্টি প্রকাশ করে সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. নাজমুস সায়াদাত সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রতি আস্থা রাখার জন্য গ্রাহকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পরিবর্তিত পরিস্থিতিতে গ্রাহকের মাঝে যে আস্থার যে সংকট ছিল তা কেটে গেছে উল্লেখ করে তিনি আরও বলেন, গ্রাহকরা এখন পূর্বের ন্যায় ব্যাংকিং কার্যক্রম করতে পারছেন ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024