শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সাউথইস্ট ব্যাংক ও ভিসা’র স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি সই

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৮৯ পড়া হয়েছে

গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট উন্নত করা এবং নতুন ও উদ্ভাবনী পণ্য ও সেবা চালু করার লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক পিএলসি সম্প্রতি বিশ্বখ্যাত পেমেন্ট নেটওয়ার্ক ভিসার সঙ্গে একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি সই করেছে।

এই অংশীদারিত্বের মাধ্যমে, ভিসা’র বৈশ্বিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উভয় প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের আর্থিক সম্পৃক্ততা এবং ডিজিটাল পেমেন্ট আধুনিকায়নের লক্ষ্যে কাজ করবে।

এ চুক্তির আওতায় সাউথইস্ট ব্যাংক তাদের ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডহোল্ডারদের আরো আধুনিক ও উদ্ভাবনী আর্থিক সেবা প্রদানের প্রতিশ্রুতিকে নতুন মাত্রায় উন্নীত করতে সক্ষম হবে। চুক্তিস্বাক্ষরের সময় সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন এবং ভিসার কান্ট্রিম্যানেজার সাব্বির আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়াও, অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনাপরিচালক মো. মাসুমউদ্দিন খান এবং আবিদুর রহমান চৌধুরীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তাদের উপস্থিতি এই দুই প্রতিষ্ঠানের স্ট্র্যাটেজিক পার্টনারশিপের গুরুত্ব এবং উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুত তুলে ধরেছে। এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সাউথইস্ট ব্যাংকের সেবা উন্নত করতে এবং আর্থিক খাতে শীর্ষস্থান ধরে রাখতে সহায়ক হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024