শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সিংহভাগ শেয়ারের দর কমায় ডিএসইতে সূচক ও লেনদেন কমেছে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৯৩ পড়া হয়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর কমায় ডিএসইতে সূচকের পতন দেখা গেছে। একইসঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন কমেছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ দশমিক ১৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৬ শতাংশ কমে পাঁচ হাজার ১৩২ দশমিক ৩৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১০ দশমিক ৯২ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৪ শতাংশ কমে এক হাজার ১৫০ দশমিক ৯২ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১৭ দশমিক ২৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৯০ শতাংশ কমে এক হাজার ৮৯৫ দশমিক ৭৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৩১৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৫৬ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৩৭ কোটি ৮০ লাখ টাকা কমেছে। এদিন ১২ কোটি ১৭ লাখ ৩৪ হাজার ৯১৩টি শেয়ার এক লাখ ২০ হাজার ৭৯ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৪০৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ২৬১টির ও অপরিবর্তিত ছিল ৬৭টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে এডিএন টেলিকম লিমিটেড। কোম্পানিটির ১৯ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের ১২ কোটি ১৬ লাখ, মিডল্যান্ড ব্যাংক পিএলসির ১১ কোটি ৭১ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৭ কোটি ৫৫ লাখ, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৬ কোটি ৬৯ লাখ, মালেক স্পিনিং মিলস পিএলসির ৫ কোটি ৮৩ লাখ, আফতাব অটোমোবাইলস লিমিটেডের ৫ কোটি ৫৮ লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৫ কোটি ১৬ লাখ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪ কোটি ৪২ লাখ, সান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৪ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে গতকাল ৬ দশমিক ২৮ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। এর পরের অবস্থানে থাকা ফার কেমিক্যালস লিমিটেডের ৬ দশমিক ২২ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের ৬ দশমিক ০৮ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের ৫ দশমিক ১৭ শতাংশ, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের ৪ দশমিক ৯১ শতাংশ, এনভয় টেক্সটাইলস লিমিটেডের ৪ দশমিক ৬২ শতাংশ, এডিএন টেলিকম লিমিটেডের ৪ দশমিক ৫০ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসির ৩ দশমিক ২৫ শতাংশ, জনতা ব্যাংক ফার্স্ট মিউুচয়াল ফান্ডের ৩ দশমিক ২২ শতাংশ এবং রিলায়েন্স ওয়ান দি ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ২ দশমিক ৭২ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৪০ দশমিক ৫৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৬ শতাংশ কমে ৮ হাজার ৭৫৬ দশমিক ৮১ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৬৫ দশমিক ৫৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৫ শতাংশ কমে ১৪ হাজার ৩৮৩ দশমিক ৫০ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ১৮৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত ছিল ৩০টির। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ১২ কোটি ৮৮ লাখ টাকার। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ৬৭ লাখ টাকার।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024