শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এবার পর্দায় ‘কিং’ শাহরুখ খান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৮২ পড়া হয়েছে

‘পাঠান’ সিনেমা দিয়ে ২০২৩ সালে রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছিল শাহরুখ খানের। আবারও প্রমাণ করেছিলেন, তিনি সত্যিকার অর্থেই বলিউড কিং। এবার পর্দায় ‘কিং’ হয়ে আসছেন শাহরুখ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ সিনেমা দিয়ে বক্স অফিস কাঁপিয়েছিলেন বাদশাহ। এবার সেই ‘পাঠান’ পরিচালকের সঙ্গেই ফিরছেন শাহরুখ। শাহরুখ নিজে জানিয়েছেন, তার পরবর্তী সিনেমা ‘কিং’ পরিচালনা করবেন সিদ্ধার্ধ। দুবাইয়ের একটি ইভেন্টে সম্প্রতি শাহরুখ এ বিষয়ে কথা বলেন। তিনি বলেন, মাত্রই এর শূটিং শুরু করেছি। কয়েক মাস ধরে শূটিং করব। আমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ কাজের ব্যাপারে খুবই সচেতন। তিনি পাঠানও তৈরি করেছিলেন। এরপর তিনি বলেন, সিদ্ধার্ধ আমাকে সিনেমা নিয়ে কথা বলতে নিষেধ করেছেন। তাই বেশিকিছু বলতে পারছি না। তবে এটুকু বলতে পারি, সিনেমাটি খুবই উপভোগ্য হবে এবং সবাইকে আনন্দ দেবে। সিনেমার নাম কেন ‘কিং’ এই প্রশ্নে খান সাহেব বলেন, শাহরুখ খানকে যদি ‘পাঠান’, ‘ডানকি’, ‘জওয়ান’ হিসেবে ডাকা যায় তা হলে তাকে কেন ‘কিং’ ডাকা যাবে না। আসলে বলা যায়, এটি লোক দেখানো। কিন্তু এটাও ঠিক, আমরা এখন দুবাইতে আছি আর মানুষ বুঝতে পারবে যে, কিং সব সময়ই কিং। শাহরুখ বলেন, আমি কঠোর পরিশ্রম করতে যাচ্ছি। আমার মনে হয় সিদ্ধার্থ আনন্দের সঙ্গে পুরো দল খুব কঠোর পরিশ্রম করবে এবং ইনশাআল্লাহ আমরা সকলের জন্য একটি দুর্দান্ত সিনেমা তৈরি করব যা সকলকে বিনোদন দেবে।
এই সিনেমায় শাহরুখের মেয়ে সুহানা খানও অভিনয় করছেন। সঙ্গে আছেন অভিষেক বচ্চন। তবে সিনেমার মুক্তির তারিখ এখনো জানানো হয়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024