শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

তাবলিগ জামাতের চলমান সংকটের স্থায়ী সমাধান দাবি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৭১ পড়া হয়েছে

দ্রুত সময়ের মধ্যে তাবলিগ জামাতের উভয় পক্ষের চলমান সংকটের ন্যায়ভিত্তিক স্থায়ী সমাধানের দাবি জানিয়েছে সচেতন ছাত্রসমাজ নামে এক সংগঠন।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সচেতন ছাত্রসমাজের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সচেতন ছাত্রসমাজের মুখ্য সংগঠক জুবাইরুল ইসলাম।

তিনি বলেন, বর্তমান সরকার বিবদমান উভয় পক্ষের সঙ্গে বৈঠক করে বিশ্ব ইজতেমা আয়োজনের তারিখ ঘোষণা করেছিল। সরকারের জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল, আগামী ৩১ জানুয়ারি হতে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব মাওলানা জুবায়েরের অনুসারীরা আয়োজন করবেন। আগামী ৭ হতে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব মাওলানা সাদ অনুসারীরা আয়োজন করবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী তাবলিগের উভয় পক্ষই তাদের ইজতেমা নির্ধারিত তারিখে সুষ্ঠুভাবে সম্পন্ন করার কথা। তবে অত্যন্ত দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি,মাওলানা জুবায়েরের অনুসারীরা প্রজ্ঞাপনের শর্ত ভঙ্গ করে ৩, ৪ ও ৫ ফেব্রুয়ারি তাদের দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজনের ঘোষণা দিয়েছেন, যা পূর্বে জারিকৃত সরকারি প্রজ্ঞাপনের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।

এছাড়া ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা আয়োজনের কথা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হচ্ছে। যদিও এ বিষয়ে সরকারিভাবে কোনো প্রজ্ঞাপন এখনও জারি করা হয়নি। বিশ্ব ইজতেমার তারিখ নিয়ে সরকারের এই অস্পষ্টতা এবং ধোঁয়াশা জাতিকে আবারও অস্থিতিশীল পরিস্থিতির মুখোমুখি করছে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, উভয় পক্ষ যেন সুষ্ঠুভাবে তাদের ইজতেমা সম্পন্ন করতে পারে, সে লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট দিক নির্দেশনামূলক পরিপত্র দ্রুত সময়ের মধ্যে জারি করতে হবে। অতি দ্রুত সময়ের মধ্যে তাবলিগ জামাতের উভয় পক্ষের চলমান বৈষম্যের ইনসাফ ও ন্যায়ভিত্তিক স্থায়ী সমাধান করতে হবে। অন্যথায় দেশের বৃহত্তর স্বার্থে আমরা সচেতন ছাত্রসমাজ বিকল্প কর্মসূচি দিতে বাধ্য হব।

এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সচেতন ছাত্রসমাজের পক্ষে নজরুল ইসলাম, শরীফুল ইসলাম, রোমান হোসেন প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024