শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সুরঙ্গ খুড়ে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৬২ পড়া হয়েছে

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি এলাকায় সুরঙ্গ খুড়ে সোনালী ব্যাংকের একটি শাখায় ডাকাতির চেষ্টা হয়েছে। তবে ব্যাংকের নৈশপ্রহরী সিঁধ কাটার বিষয়টি টের পেয়ে গেলে ডাকাতরা পালিয়ে যায়। পরে সেখানে পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত হন।

মঙ্গলবার মধ্যরাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যাংকের কোনো কিছু খোয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, ডাকাতরা ব্যাংকের পেছনে সুরঙ্গ খুড়ে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। সে সময় সেখানে দায়িত্বরত ব্যাংকের নৈশপ্রহরী বিষয়টি টের পেয়ে চিৎকার দেন। তার চিৎকারে লোকজন জড়ো হওয়ার আগেই ডাকাতরা সটকে পড়ে। সোনালী ব্যাংকের এই শাখাটির অবস্থান লালমনিরহাট শহর থেকে আট কিলোমিটার দূরে।

এ বিষয়ে ব্যাংকের বড়বাড়ি শাখার ব্যবস্থাপক রাজু মিয়া বলেন, নাইটগার্ডের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ব্যাংকে চলে আসি। ডাকাতরা ব্যাংকের পিছনে সুরঙ্গ খুড়েছিল। কিন্তু ভেতরে ঢুকতে পারেনি। ব্যাংকে থাকা টাকা ও অন্যন্য জিনিসপত্র সব ঠিকঠাক আছে। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তল্লাশি চালিয়েছেন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, ‘পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত আছেন।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024