শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

প্রাইম ব্যাংকের সঙ্গে চুক্তি করলো এশিউর গ্রুপ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৬৫ পড়া হয়েছে

শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশি বহুজাতিক প্রতিষ্ঠান এশিউর গ্রুপ। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠানটির সাথে এ চুক্তি করে প্রাইম ব্যাংক।

চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংকের গ্রাহকরা এশিউর গ্রুপ থেকে প্রোপার্টি ক্রয়ে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, পেমেন্ট সিডিউল অনুযায়ী ডাউন পেমেন্ট করার সুবিধা, উন্নত মানের ফ্রি কিচেন কেবিনেট এবং DERA রিসোর্ট অ্যান্ড স্পাতে দুইদিনের কাপল ট্যুর উপভোগ করতে পারবেন। এছাড়াও এশিউর গ্রুপ থেকে রেফার করা গ্রাহকরা প্রাইম ব্যাংক থেকে আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন।

প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং এশিউর গ্রুপের সিইও ইঞ্জিঃ জিনাতুল কবীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ারদার তানভীর ফয়সাল এবং এশিউর গ্রুপের সিনিয়র ডিজিএম আশীষ কুমার সরকার সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024