শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

টেস্টে সেরার পর বর্ষসেরার পুরস্কারও উঠল বুমরাহর হাতে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৬৬ পড়া হয়েছে

একদিন আগে টেস্টে বর্ষসেরার পুরস্কার পেয়েছিলেন জাসপ্রীত বুমরাহ। এবার সব ফরম্যাট মিলিয়ে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি-ও জিতে নিয়েছেন এই ভারতীয় পেসার।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

২০২৪ সালে সাদা পোশাকের ক্রিকেটে ৭১ উইকেট শিকার করেছেন বুমরাহ, তাও মোটে ১৩ ম্যাচে।

শুধু যে উইকেট তুলে নিয়েছেন, বিষয়টা তা নয়। তার গড় আবার ১৪.৯২, প্রতি ৩০.১ বলে উইকেট তুলে নিয়েছেন একটি করে। ক্রিকেটটা যখন রানের খেলা, তখন উইকেটপ্রতি ১৫-রও কম রান দেওয়াটা অনেক বড় ব্যাপার। তার মানে দাঁড়াচ্ছে তার বল মোটেও স্বাচ্ছন্দ্যে থাকতে দেয়নি ব্যাটারদের।

গেল বছর ইতিহাসের চতুর্থ ভারতীয় হিসেবে এক পঞ্জিকাবর্ষে ৭০ এর বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়ে ফেলেন তিনি। তার আগে এই কীর্তি গড়েছিলেন– রবিচন্দ্রন অশ্বিন, অনিল কুম্বলে, কপিল দেবদের মতো কিংবদন্তিরা।

তবে একটা জায়গায় তিনি ছাড়িয়ে গেছেন সবাইকে। কোনো বছরে কেউ ৭০ উইকেট তুলে নিচ্ছে, আর তার গড় ২০-এর নিচে, এমন কিছু ক্রিকেটে দেখা যায়নি কখনোই। সেখানে বুমরাহ উইকেটপ্রতি রান দিয়েছেন মোটে ১৪.৯২ করে।

এছাড়া ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপেও টুর্নামেন্টসেরার পুরস্কার ওঠে বুমরাহর হাতে।

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে বুমরাহ পেছনে ফেলেছেন ট্র্যাভিস হেড, জো রুট ও হ্যারি ব্রুককে। ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে বর্ষসেরা ক্রিকেটার হলেন বুমরাহ। এর আগে রাহুল দ্রাবিড় (২০০৪), শচীন টেন্ডুলকার (২০১০), রবিচন্দ্রন অশ্বিন (২০১৬), বিরাট কোহলি (২০১৭, ২০১৮) আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024