শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এখনো কড়া পদক্ষেপ নেই বিসিবির, শুধু নজরদারির ‘প্রতিশ্রুতি’

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৬৭ পড়া হয়েছে

বিপিএলে পারিশ্রমিক ইস্যুতে কিছু ফ্র্যাঞ্চাইজির টালবাহানায় দেশের সম্মান ক্ষুণ্ন হচ্ছে। ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটারস অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী টম মোফাট বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। টাকা না পেয়ে বিদেশিদের ম্যাচ বর্জনের মতো নজিরবিহীন ঘটনাও দেখা গেছে।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এসবে কতটা বিচলিত, তা নিয়ে প্রশ্ন উঠছে। ফ্র্যাঞ্চাইজিদের কড়া বার্তা দেওয়ার বদলে ‘দুঃখজনক’ আর ‘দুর্ভাগ্যজনক’ শব্দপ্রয়োগ করেই ক্ষান্ত তারা।

পারিশ্রমিক বিতর্ক নিয়ে মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, ‘খুবই দুর্ভাগ্যজনক। দুই-একটা ফ্র্যাঞ্চাইজি পারিশ্রমিক নিয়ে তাদের প্রতিশ্রুতি রাখেনি বা রাখতে পারেনি। তবে এর বাইরে বাকিরা কিন্তু প্রায় পুরো প্রতিশ্রুতিই রেখেছে। কিছুটা ব্যর্থ দুই-একটা ফ্র্যাঞ্চাইজির কারণে ভালো ফ্র্যাঞ্চাইজিগুলোর কথা উঠে আসেনি। আজকে আমরা তাদের ধন্যবাদ দিয়েছি।’

বিপিএলের পুরোনো রোগ পারিশ্রমিক বিতর্ক নিয়ে শুরু থেকেই সচেতন থাকার কথা ছিল বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের। কিন্তু এই ব্যাপারে চূড়ান্ত অদক্ষতার পরিচয় দেওয়া বিসিবি এখন নতুন করে প্রতিশ্রুতি নিচ্ছে-দিচ্ছে। ফাহিমের কথায় তেমনই আভাস মিলেছে, ‘এখনও যারা পারিশ্রমিক পরিশোধ করেনি, তাদের নিয়ে আলাপ হয়েছে। তারা কিছু কিছু প্রতিশ্রুতি দিয়েছে। আমরা বেশ ভালোভাবেই তাদের বার্তা দিয়েছি যে পারিশ্রমিক পরিশোধের প্রক্রিয়া কেমন হবে। আগে আমরা আলাপ-আলোচনার পর অপেক্ষা করতাম। একটা সময় পর দেখতাম কাজ হয়ে গেছে। তবে এখন আমরা নিয়মিত ভিত্তিতে চেক করব তারা যে প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো পূরণ করতে পেরেছে কি না।’

টুর্নামেন্ট শুরুর আগে বিসিবি কর্তারা এবারের বিপিএল ‘অন্যরকম’ হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে শুরু থেকেই নানা বিতর্ক ঘিরে ধরে দেশের ক্রিকেটের সবচেয়ে আলোচিত এই ঘরোয়া টুর্নামেন্টকে। টিকিট নিয়ে অব্যবস্থাপনা, পারিশ্রমিক বিতর্কের পাশাপাশি ফিক্সিংয়ের গুঞ্জনও ডালপালা মেলেছে। তবে বিসিবি প্রায় সব বিষয়েই নির্বিকার দর্শকের ভূমিকায়, যেন কোনোমতে একটা টুর্নামেন্ট আয়োজন করলেই সব দায়িত্ব শেষ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024