শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

চীনে হবে ম্যারাথন, দৌড়াবে মানুষ ও রোবট

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৭৪ পড়া হয়েছে

আগামী এপ্রিলে চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হবে ২১ কিলোমিটারের ম্যারাথন। সেই দৌড় প্রতিযোগিতায় অন্তত ১২ হাজার মানুষ ও ডজনখানেক রোবট অংশ নেবে। চীনই প্রথম দেশ হচ্ছে যারা কিনা মানুষ ও রোবটের দৌড় প্রতিযোগিতা করতে যাচ্ছে। খবর স্কাই নিউজের।

প্রতিবেদনে অস্ট্রেলিয়ার গণমাধ্যমটি জানিয়েছে, হাফ ম্যারাথনটি অনুষ্ঠিত হচ্ছে চীনের ড্যাক্সিং শিল্প জেলার রাজধানী বেইজিং ইকোনমিক টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এরিয়ায়, যা কিনা ই-টাউন নামে পরিচিত। ২০টি প্রযুক্তি প্রতিষ্ঠানের রোবট এই ম্যারাথনে অংশ নেবে। ম্যারাথনে অংশ নেওয়া সেরা তিন দৌড়বিদ পাবে পুরস্কারও।

এক বিবৃতিতে ই-টাউন কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন কোম্পানি, গবেষণা ইনস্টিটিউট, রোবটিক ক্লাব ও বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ম্যারাথনে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা যেন তাদের তৈরি হিউম্যান রোবটগুলোকে এই ম্যারাথনে অংশ নেওয়ায়।

ম্যারাথনে অংশ নেওয়ার জন্য রোবটগুলোকে বিভিন্ন মানদণ্ড দিয়ে পেরুতে হবে। ই-টাউন কর্তৃপক্ষ বলছে, রোবটগুলোকে মানুষের মতো দেখতে হবে। সেগুলোকে মানুষের মতোন দৌড়াতে হবে। চাকার সাহায্য নিতে পারবে না। রোবটের উচ্চতা শূন্য দশমিক পাঁচ মিটার থেকে শুরু হয়ে সর্বোচ্চ দুই মিটার পর্যন্ত হতে হবে। তাদের কোমড় থেকে পায়ের পাতা পর্যন্ত সর্বোচ্চ থাকতে পারবে শূন্য দশমিক ৪৫ মিটার।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024