শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

স্বচ্ছতা নিশ্চিত করতে গ্রাহককে সঠিক তথ্য দিতে হবে : নাসির উদ্দিন আহমেদ পাভেল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৩ পড়া হয়েছে

স্বচ্ছতার সাথে সুশাসনের নিবিড় সম্পর্ক রয়েছে। যেটি আর্থিক খাতের একটি আলোচিত বিষয়।

বীমা খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইতিমধ্যে পাঁচটি গাইডলাইন তৈরি করেছে। এরমধ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ রেগুলেটরি স্যান্ডবক্স গাইডলাইন্স, করপোরেট গভর্ন্যান্স গাইডলাইন, বীমা গ্রাহক সুরক্ষা গাইডলাইন, ব্যাংকাস্যুরেন্স গাইডলাইন, বীমা দাবি ব্যবস্থাপনা গাইডলাইন রয়েছে। এই পাঁচটি গাইডলাইন আমাদের স্বচ্ছতা ও সুশাসনকে অনেক দূর এগিয়ে নিয়েছে এবং ভবিষ্যতেও নেবে। স্বচ্ছতার নানা রূপ। যেমন গ্রাহকের সাথে বীমা কোম্পানির স্বচ্ছতা, কোম্পানির সাথে শেয়ারহোল্ডারের স্বচ্ছতা, বোর্ডের সাথে ম্যানেজমেন্টের স্বচ্ছতা, আইডিআরএ’র সঙ্গে কোম্পানিগুলোর স্বচ্ছতার আরো অনেক ক্ষেত্র। আমি আজকের আলোচনায় গুরুত্ব দেব গ্রাহকের সঙ্গে বীমা কোম্পানিগুলোর স্বচ্ছতা প্রসঙ্গে।

এখানে আরো একটি বিষয় না বললেই নয়, যেটি হচ্ছে পর্যাপ্ত তথ্য দেয়া; সঠিক তথ্য প্রকাশ। স্বচ্ছতা নিশ্চিত করতে গ্রাহককে সঠিক তথ্য দিতে হবে, যা একইসঙ্গে সহজবোধ্যও হবে। এক পরিসংখ্যানে দেখা গেছে, বাংলাদেশে টিকটক ব্যবহারকারীর সংখ্যা ৩ কোটি ৭৩ লাখ। অথচ আমাদের বীমা পলিসি ৮০ লাখের নিচে। ১৭ কোটি ৩০ লাখের বেশি জনসংখ্যার এই দেশে বীমার বিশাল বাজার সম্ভাবনা। অথচ সেখানে আমরা মার্কেটে প্রবেশ করতে পারিনি বললেই চলে।

২০২২ সালের তথ্যানুযায়ী সারা বিশ্বে যেখানে বীমার বাজার ৫.৬ ট্রিলিয়ন ইউএস ডলার, প্রতি বছর যা ১২ শতাংশ হারে বাড়ছে। অথচ আমাদের দেশে বিগত দুই-তিন বছরে বীমার প্রসার নেই বললেই চলে। এর মূল কারণ গ্রাহকের সঙ্গে স্বচ্ছতার অভাব, বীমা কোম্পানির প্রতি গ্রাহকের আস্থার অভাব। স্বচ্ছতা বাড়লে আস্থা বাড়বে, আস্থা বাড়লে বীমার প্রসার ঘটবে। এছাড়া কিছু কিছু বীমা পণ্য পুনর্বিবেচনা করতে হবে, যুগোপযোগী করতে হবে। একইসঙ্গে নতুন নতুন আধুনিক উদ্ভাবনী বীমা পণ্য নিয়ে আসতে হবে। গ্রাহকদের বীমা পণ্য সম্পর্কে সুস্পষ্টভাবে জানাতে হবে। যাতে পণ্য সম্পর্কে গ্রাহকের স্বচ্ছ ধারণা থাকে। পলিসি গ্রহণের সময় এর শর্তাবলী, সুবিধা সব বিষয় গ্রাহককে ভালভাবে জানাতে হবে। কিন্তু এই জায়গাটিতে আমাদের বড় ঘাটতি। যার প্রভাব পড়ে দাবি পরিশোধের সময়। গ্রাহকরা ভুল বোঝেন।

দেশের জীবন বীমা খাতে সংগৃহীত মোট প্রিমিয়ামের ৩০ শতাংশই বিদেশি কোম্পানি নিয়ে যায়। এর কারণ আমাদের ইতিবাচক ভাবমূর্তির সংকট। যে কারণে স্বচ্ছতার প্রয়োজন। আমাদের কথার সঙ্গে কাজের মিল থাকতে হবে। বীমা খাতে প্রযুক্তির ব্যবহারও অত্যন্ত জরুরি। প্রযুক্তির সঙ্গে সচ্ছতার সম্পর্ক আছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024