শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে নাঈম-মিথিলার সেই সিনেমা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৭১ পড়া হয়েছে

নানান নাটকীয়তার অবশেষে চার বছর পর মুক্তি পাচ্ছে এফ এস নাঈম ও রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত সিনেমা ‘জলে জ্বলে তারা’। ছোট পর্দায় জুটিবেঁধে কাজ করলেও এবারই প্রথম তাদের বড় পর্দায় দেখা যাবে। সিনেমাটি নির্মাণ করেছেন অরুণ চৌধুরী।

জানা গেছে, আসন্ন ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সিনমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

চরিত্র নির্ধারণ ও শিল্পীদের নির্বাচনের পর ২০২১ সালের অক্টোবরে মানিকগঞ্জে সিনেমাটির শুটিং শুরু হয়। করোনার সেই সময়ে মাত্র তিন সপ্তাহেই শুটিং শেষ হয়।

এরপর একাধিকবার সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছিল। কিন্তু নানা কারণে তা বাতিল হয়ে যায়। গত বছরও সিনেমাটি মুক্তির তালিকায় ছিল। কিন্তু জুলাই বিপ্লবের কারণে আর মুক্তি দেননি নির্মাতা। এখন ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমাটি দর্শকের সামনে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সিনেমাটির মুক্তি প্রসঙ্গে নির্মাতা অরুণ চৌধুরী বলেন, এটা রোমান্টিক গল্প। যে কারণে ভালোবাসা দিবসকে সামনে রেখে মুক্তি দেওয়ার কথা ভেবেছি। ১৪ ফেব্রুয়ারি রিলিজ ডেটও নিয়েছি।

রোমান্টিক, মানবিক গল্পে নাঈম-মিথিলার রসায়নে সিনেমাটি দর্শকরা পছন্দ করবেন বলে প্রত্যাশা নির্মাতার।

এদিকে দীর্ঘ এক যুগের বেশি সময় পরে বড় পর্দায় আসছেন নাঈম। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রথমবার দর্শক আমাকে বড় পর্দায় প্রধান চরিত্রে দেখবেন। ভালোবাসা দিবস হলে সিনেমাটি আলাদা গুরুত্ব পায়। আমাদের গল্পটি মানবিক সম্পর্কের। এখানে সবগুলো গান রোমান্টিক। এগুলো দর্শকদের ভিন্ন একটি অনুভূতি দেবে।

সিনেমাটিতে নাঈম-মিথিলা ছাড়াও আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠু প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024