শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আওয়ামীলীগ দেশকে বন্ধক রেখে হলেও ক্ষমতাকে পাকাপোক্ত করতে চেয়েছিলো

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৮৭ পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন বলেছেন, ‘গত ১৬ বছরে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার দেশকে বন্ধক রেখে হলেও ক্ষমতাকে পাকাপোক্ত করতে চেয়েছিলো। আমরা এমনও দেখেছি দেশে শেয়ার মার্কেট ছিল কিন্তু শেয়ার মার্কেটে ৩২ লাখ যুবকের স্বপ্ন ভঙ্গ হয়েছে। দুঃখের সাথে বলতে হয়, আমরা তিস্তার পানির ন্যায্য হিস্যা গত ১৬ বছরে পাইনি। নতজানু পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশ বিদেশিদের কাছে উপহাসের পাত্র হিসেবে পরিণত হয়েছিল।

মঙ্গলবার সন্ধ্যায় ভোলার মনপুরা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলার হাজির হাট বাজার সদর রোডে গণসংবর্ধনা অনুষ্ঠানে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের সাথে স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে করতে আপোষহীন নেত্রী হিসেবে খেতাবপ্রাপ্ত হয়েছেন এবং গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে গণতন্ত্রের সমার্থক শব্দে পরিণত হয়েছেন।

তিনি বলেন, স্বাধীন রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নাম ছিল, কিন্তু বাংলাদেশের মানুষের স্বাধীনতা ছিল না। নামেমাত্র একটি পার্লামেন্ট ছিল, কিন্তু পার্লামেন্টের কোন কার্যকারিতা ছিল না। নির্বাচন কমিশন ছিল, কিন্তু মানুষের ভোটাধিকার ছিল না। একটি স্বচ্ছ নির্বাচন করার ক্ষমতা তাদের ছিল না, নির্বাচন কমিশন ছিল আজ্ঞাবহ।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নয়ন বলেন, যারা মনে করেন বিএনপি ক্ষমতায় চলে এসেছে, যা খুশি তা করবেন কিন্তু না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, জনগণের কষ্ট হতে পারে, বিএনপির জনপ্রিয়তা ক্ষুণ্ন হতে পারে, এমন কোন অন্যায় কাজ তিনি বরদাস্ত করবেন না।

বিগত জুলাই-আগস্ট বিপ্লবে চরফ্যাশন ও দেশের প্রত্যন্ত অঞ্চলের শহিদদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন। আহতদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

উপজেলা বিএনপি‍‍`র সহ-সভাপতি আলহাজ্ব ডা. কামাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত গণসংর্বধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটন, ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম,যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মো. তরিকুল ইসলাম কায়েদ, চরফ্যাশন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন।

উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সামসুদ্দিন মোল্লার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদার।

এছাড়াও বক্তব্য দেন, কেন্দ্রীয় যুবদল নেতা সাজ্জাদুল হানিফ সাজ্জাদ, সাইফুল ইসলাম তুহিন, আরিফুল ইসলাম সোহেল, দারুস সালাম থানা ঢাকা মহানগর উত্তর মনিরুল ইসমাম মনির, সাবেক যুবদল নেতা মাহবুব মঞ্জু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক মানবাধিকার সম্পাদক আবদুল আজিজ রুমি, কেন্দ্রীয় যুবদল নেতা আদনান বাবু, ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি আরাফাত রহমান রাজীব, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. রাসেল মাহমুদ, মনপুরা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল খালেক সেলিম মোল্লা, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সিরাজ পালোয়ান প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024